Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
  • সুন্দরবনে জীবন-জীবিকার দোলাচালে বনজীবীরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় ছাত্রদল নেতাকর্মীর হামলায় পণ্ড স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠান

banglarbhoreBy banglarbhoreJanuary 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবী ওই সংগঠনটির নেতাকর্মীদের মারধর করারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় সংগঠনের তিনজন আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। মারধর ও হামলার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বাঘারপাড়া সমাজ কল্যাণ ক্লাব নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে কেককাটা ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণের আয়োজন রাখা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈসার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ছাত্রদলের নেতাকর্মী অনুষ্ঠান স্থলে আসেন। এ সময় তারা অনুষ্ঠান বন্ধ করার নির্দেশনা দেন। অনুষ্ঠান বন্ধ না করাতে তারা অনুষ্ঠানস্থলে হামলা চালায়। এ সময় তাদের হামলায় সংগঠনটির তিন সদস্যকে আহত ও একটি মোটরসাইকেল ভাংচুর করেন তারা। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি নাফিস খান লিটন জানান, ‘সংগঠনটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে উপজেলা পরিষদের চত্বরে শোভাযাত্রা, কেক কাটা ও কম্বল বিতরণের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি ছিলেন। ইউএনও আসার আগে ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে কয়েকজন নেতা উপজেলা গেটে আমাদের কয়েকজন সদস্যকে মারমিট করে তাড়িয়ে দেয়। বিষয়টি আমরা প্রতিরোধের চেষ্টা করলে তারা আমাদের উপর চড়াও হয়। আমাদের কয়েকজনকে মারপিট ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। এই ঘটনায় আমাদের তিন জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি। মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।’
অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈসা বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে শুনেছি। তবে ছাত্রদলের কোন নেতা সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি আমিও কয়েকদিন যশোরের বাইরে। এই ঘটনার ছাত্রদলের কোন নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেন তিনি।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, ‘কম্বল বিতরণের বিষয়টি পুলিশ আগে থেকে কিছুই জানত না। যখন হামলার ঘটনা শুনে পুলিশ তাৎক্ষনিক ফোর্স পাঠিয়ে তা নিয়ন্ত্রনে আনে। এখনো কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’ উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানান, ‘স্বেচ্ছাসেবী সংগঠনটির অনুষ্ঠানে যাওয়ার আগে আমার কাছে খবর আসে বিশৃঙ্খলা হচ্ছে। ওসময় আমি আমার কার্যালয়েই ছিলাম। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করে।’

ছাত্রদল নেতাকর্মীর হামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026

    হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.