Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
  • ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশাশুনিতে বিএনপির র‌্যালি
  • বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার
  • যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
  • ‘বাবা’, ওই দূর নক্ষত্রের মাঝ থেকে আমায় দেখছ তো?
  • যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে ৪ ঘন্টা অবরুদ্ধ রেখে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করেছে শিক্ষার্থীরা

banglarbhoreBy banglarbhoreJanuary 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে নিজ অফিস কক্ষে ৪ ঘন্টা অবরুদ্ধ রেখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা জানায়, গত ২৪ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে মাদ্রাসার কম্পিউটার ল্যাবটি ভাড়া দেয়া হয়। এ সময় ল্যাবে ভাড়া নেয়া প্রশিক্ষণার্থীরা নাচ-গান করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি মাদ্রাসায় নাচ-গানের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এরপর রোববার সকালে মাদ্রাসা খুললে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে। পরে অধ্যক্ষের নিজ অফিস কক্ষে ভিতর থেকে দরজা আটকিয়ে ৪ ঘন্টা অবরুদ্ধ করে রেখে শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম মাদ্রাসায় উপস্থিত হয়ে অফিস কক্ষের দরজা খুলতে চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগ পত্রে স্বাক্ষর করার পর নিজ কক্ষ থেকে বের হয়ে আসেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা।

মাহতাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহবায়ক হুসাইন আহমেদ বলেন, রাতে এই প্রতিষ্ঠানের একটি ভিডিও আমার কাছে আসে। সকালে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। দুপুর ১২টার দিকে এসে দেখি শিক্ষার্থীরা গেট তালাবদ্ধ করে দিয়েছে। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছ থেকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছে।

মাদ্রাসার কামিল বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন জানায়, গত ২৪ জানুয়ারি বহিরাগত কয়েকজন এসে কম্পিউটার ল্যাবে নাচ-গান করেছে। তার একটি ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। এটা আমরা মানতে পারিনি। এর দায় অধ্যক্ষ এড়াতে পারে না। এছাড়াও বিগত স্বৈরাচার সরকারের সময়ে যতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে আমরা তার সুনির্দিষ্ট নথি চাই। যারা অযোগ্য এখানে নিয়োগ হয়েছে তাদেরও পদত্যাগ চাই। আমরা কোন দোসরকে এখানে প্রশ্রয় দিতে চাই না। তারই আলোকে আমরা অধ্যক্ষকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করেছি। তারা ইসলামের অনুভূতিতে আঘাত এনেছে।

শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, সকাল ১০ টা থেকে নিজ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। গত ২৪ জুলাই শুক্রবার বন্ধের দিন কম্পিউটার ল্যাব ভাড়া নিয়ে কিছু প্রশিক্ষণার্থী নাকি নাচানাচি করেছে এটা ভাইরাল হয়েছে এই কারণে। এ ছাড়া আর কিছু না। এ ঘটনায় আমার কাছ থেকে অনুমতিও নেয়নি। আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বিকেলে সকল শিক্ষকদের ডাকা হয়েছে। এছাড়াও জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো নিয়েও সরকারি নির্দেশনা আছে। সেসব বিষয়গুলো বিবেচনা করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

    November 9, 2026

    ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার

    November 9, 2026

    তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.