Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শামস-উল-হুদা একাডেমিতে গ্রাসরুট উৎসবে শিশুদের উচ্ছ্বাস
  • যশোরে ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪
  • যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক
  • শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা : একজন আটক
  • যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
  • কামারশালার টুংটাং শব্দ জানান দিচ্ছে আসছে কোরবানি (ভিডিও সহ)
  • বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশি খেজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রটি এক ব্যক্তির দখলে

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৮, ২০২৫Updated:জানুয়ারি ২৮, ২০২৫No Comments১৪ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দেশের একমাত্র ‘দেশী খেজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্র’টি এক ব্যক্তি দখল করে নিয়েছে। যশোরের মণিরামপুর উপজেলার নাগরঘোপ গ্রামে জেলা প্রশাসনের দেয়া জমিতে খেজুর গাছের চারা লাগিয়ে গবেষণা করছিলেন সৈয়দ নকীব মাহমুদ ফুয়াদ নামের এক ব্যক্তি। বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতে ওই ক্ষেতের কিছু গাছ মরে গিয়েছিল। বাকী গাছ বেঁচে ছিল। কিন্তু সুবল অধিকারী নামের এক ব্যক্তি জমিটি তার বলে দাবি করছেন। তিনি তার লোকজন নিয়ে বেশ কিছু জীবিত এবং মৃত গাছ কেটে ফেলেছেন।

জানা গেছে, সৈয়দ নকীব মাহমুদ ফুয়াদ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে দেশি খেজুর গাছ নিয়ে গবেষণা করছেন। বিষয়টি জানার পর যশোর জেলা প্রশাসন ২০২১ সালের ২১ মার্চ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এখানে খেজুর বাগান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এটার জন্য ৭ সদস্যের একটি কমিটিও গঠন করা হয় জেলা প্রশাসন থেকে। এরপর ওই জমিতে প্রায় ১২০টি দেশি জাতের খেজুরগাছের চারা লাগানো হয়। তৎকালীন জেলা প্রশাসন তমিজুল ইসলাম খানসহ প্রশাসনের কর্মকর্তারা গাছের চারা লাগিয়ে উদ্বোধন করেন। মাত্র কয়েক বছরে চারা গুলো লকলকিয়ে বড় হচ্ছিল। চলতি সপ্তাহে নাগরঘোপ গ্রামের সুবল অধিকারী ওই বাগানের গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে খেজুর গাছের চারা গুলো কেটে ফেলে জমি নিজের বলে দাবি করছেন। সুবল অধিকারী বলেন ওই জমি তার পৈত্রিক সূত্রে পাওয়া। পানি উন্নয়ন বোর্ড ১৯৭৯ সালে তাদের তিন শরিকের ৮২ শতক জমি অধিগ্রহণ করে কাজ করছিল। সেখানে তিন শতকের উপর একটি ইটের ঘর নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। ১৯৯২ সালে ভূমি রেকর্ডের সময় তিন শতক জমি সরকারের অনুকূলে রেকর্ড হয়। বাকি জমি তাদের। এর মধ্যে ২৭ শতক জমি তার নিজের নামে। তাই তিনি জমি দখল করেছেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, শুনেছি ওই খেজুর বাগানের চারাগাছগুলো নষ্ট করে এক ব্যক্তি নিজের জমি দাবি করে দখল করে নিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। রিপোর্ট পাবার পর ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামস-উল-হুদা একাডেমিতে গ্রাসরুট উৎসবে শিশুদের উচ্ছ্বাস

মে ২৩, ২০২৬

যশোরে ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

মে ২৩, ২০২৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

মে ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.