Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধান শিক্ষক বললেন দোয়া করে দিচ্ছি সব পাস হবে
  • চৌগাছায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা
  • মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা
  • জীবননগরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩০, ২০২৫

শ্রীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩০, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরার শ্রীপুরে আব্দুল মান্নান মোল্যা (৩৬) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া ক্যানালের পাশ থেকে শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত আব্দুল মান্নান উপজেলার টুপিপাড়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জানুয়ারী) রাতে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রাতে তাকে অন্য জায়গা থেকে হত্যা করে বাড়ি থেকে একটু দূরে ক্যানালের পাশে তাকে ফেলে চলে গেছে বলে এলাকার লোকজন ধারণা করছে। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশে রেখে গেছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মৃত আব্দুল মান্নানের স্ত্রী রত্না বেগম জানান, আমার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সংসারে ২ টি কণ্যা সন্তান রয়েছে। বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়। রাতে একবার বাসায় এসে মাগুরা যাচ্ছি বলে চলে যান। পরে রাতে তাকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে যায়। আমার স্বামীকে হত্যা করা হয়েছে, আমি ন্যায়বিচার চাই।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটার দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রধান শিক্ষক বললেন দোয়া করে দিচ্ছি সব পাস হবে

চৌগাছায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.