Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন
  • মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার
  • যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোরে জেলা সম্মেলন অনুষ্ঠিত
  • যশোরে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩১, ২০২৫

যশোরে তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩১, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে যশোরে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টরেট স্কুলের মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান। এসসময় তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ।

তিনি জুলাই বিপ্লবে তরুণদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং দেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করেন।

যশোরে তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জুলাই-আগস্টে অনুষ্ঠিত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আত্মত্যাগ ও বিজয়গাঁথার লোমহর্ষক স্মৃতিচারণ করেন। দেশের স্বার্থে দলমত নির্বিশেষে তারা একতাবদ্ধ থাকতে আহবান জানান। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর, যশোর কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাইয়াজ আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় যশোর কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ১০ টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর হতে প্রাপ্ত জুলাই-আগস্ট বিপ্লবের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভার শুরুতে জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন

মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.