Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

ঝিকরগাছা পূজা পরিষদের একাংশের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreFebruary 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের একাংশের নেতৃবৃন্দ ঘোষিত তফশিল বাতিলের দাবিতে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুমার দত্ত। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০১৯ সালে হওয়া ত্রিবার্ষিকী কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে। অথচ সেই কমিটি এখনো চলমান রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি নতুন নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে।
উক্ত নির্বাচনী তফশিল বাতিলসহ একটি আহবায়ক কমিটির মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নের নতুন কমিটিপূর্বক ভোটার তালিকা হালনাগাদ করে কমিটি গঠনের দাবিও করেন তিনি।
ইতিমধ্যে জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু দিপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক বাবু তপন ঘোষের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, পৌর পুজা পরিষদের সাবেক সভাপতি বাবু সুব্রত সেন মনি, সাবেক সাধারণ সম্পাদক বাবু নারায়ন অধিকারী, সাবেক সহ-সভাপতি বাবু মিলন দে, সাবেক পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, উপজেলা কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ দত্ত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, জেলা ও উপজেলা কমিটির যোগসাজসে বর্তমান তফশিল ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দিপংকর দাস রতন বলেন, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনার জন্য ঢাকাতে রয়েছেন। কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানানো হবে। তবে সেই সিদ্ধান্ত জানানোর আগেই সংবাদ সম্মেলন করা খুবই দুঃখজনক।

ঝিকরগাছা পূজা পরিষদের সংবাদ সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    Content Review 436-332276-ac09eee94721

    September 15, 2026

    Зрозумілий виклад інформаційних розділів казино без поспіху

    September 14, 2026

    Докладний виклад механік ігор казино простими словами

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.