Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৭, ২০২৫

যশোরে সংবর্ধিত হলেন অন্ধ টি-২০ বিশ্বকাপ রানার্সআপ বাংলাদেশ দল

যারা সমাজের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারাই আসল প্রতিবন্ধী: ডিসি
banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
চতুর্থ অন্ধ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ রানার্সআপ বাংলাদেশ দলকে যশোরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যশোর ব্লাইন্ড ক্লিকেট ক্লাবের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় যশোর বাঁচতে শেখা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। দলের প্রত্যেক খেলোয়াড়, কর্মকর্তাদের সম্মমনা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন পর্যায়ের জাতীয় পর্যায়ে কৃতিত্ব দেখানো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম, অ্যাথলেট চয়ন বিশ্বাস বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল দলের নাজমীন, সুমাইয়া জামান মৌশি, সুমাইয়া আক্তার শিমুসহ দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, যারা শারিরীকভাবে অক্ষম তারা প্রতিবন্ধী নয়। তবে যারা সমাজের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারাই আসল প্রতিবন্ধী। যশোর খেলাধূলা, সাহিত্য সংস্কৃতি সব দিক এগিয়ে। সংবর্ধনা অনুষ্ঠান ছোট পরিসরে হলেও এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শারিরীক প্রতিবন্ধকতা এড়িয়ে খেলোয়াড়রা দেশের সুনাম বয়ে এনেছে। এ ধরনের প্রতিবন্ধকতা যাদের আছে, তাদেরকে খুঁজে প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। তাহলে সমাজ এগিয়ে যাবে।’
যশোর ব্লাইন্ড ক্লাবের সভাপতি ফজলে রাব্বি মোপাসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুর রহমান, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি সদস্য এজেডএম সালেক, শ্রীনিবাস হালদার, যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, সাধারণ সম্পাদক খায়রুল কবির চঞ্চল, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল ক্রিকেট কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাইজুদ্দিন, বাংলাদেশ ব্লাইন্ড দলের সাবেক অধিনায়ক তানজিলুর রহমান, বর্তমান অধিনায়ক আরিফ উল্লাহ।

এদিকে, আজ শনিবার সকালে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ অন্ধ দলের খেলোয়াড়রা মাইকেল মধূসূদন একাদশ ও তরিকুল ইসলাম একাদশ নামে দুই ভাগে বিভক্ত হয়ে একটা প্রীতি ম্যাচে অংশ গ্রহণ করবে। ম্যাচ শেষে খেলোয়াড়-কর্মকর্তারা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পরিদর্শনে যাবেন।

২০১১ সালের ১৯ নভেম্বর যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয়। সেই থেকে যশোরের ৮জন খেলোয়াড় জাতীয় দলের খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ দলের সদস্য ছিলেন বেশ কয়েকজন। এর মধ্যে যশোরের আসমত আলী টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

অন্ধ টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ দল রানার্সআপ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.