Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেনস ফাউন্ডেশন খন্দকার রশিদুজ্জামান রতন সভাপতি ও রেজাউল করিম সেক্রেটারি

banglarbhoreBy banglarbhoreFebruary 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেনস ফাউণ্ডেশন দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে খন্দকার রশিদুজ্জামান রতনকে সভাপতি ও রেজাউল করিমকে সেক্রেটারি করে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে যশোর জিলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক ডিরেক্টর মুহম্মদ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ব্যবসায়ী সমাজের উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যবসায়ীদের ভূমিকা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যবসা আরও সম্প্রসারণ করতে হবে।
আইবিডব্লিউএফ যশোরে সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় এন সি কমিটির সদস্য ও সভাপতি ডি সি এস আমিনুর রহমান ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার সভাপতি আবুল কালাম আযাদ, বাঘারপাড়া উপজেলার সভাপতি ওমর ফারুক, মণিরামপুর উপজেলার সভাপতি আবুল হোসেন, যশোর শহর সভাপতি মাওলানা আবুল কাশেম প্রমুখ।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, মতিয়ার রহমান ও শহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি ইয়ানুর রহমান ও মীর খালিদুর রহমান মুরাদ, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম, কোষাধ্যক্ষ কুতুব উদ্দীন ও প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর কবির সহেল।

ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেনস ফাউন্ডেশন যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

August 23, 2026

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

August 23, 2026

যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.