Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
  • চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
  • মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
  • মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মার্চ থেকে খুলনা বিভাগে বিনামূল্যে এয়ার এ্যাম্বুলেন্স সেবা দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন

banglarbhoreBy banglarbhoreFebruary 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসুস্থ দুস্থ মানুষের জন্য বিনামুল্যে জরুরি এয়ার এ্যাম্বুলেন্স সেবা প্রদানের ঘোষণা দিয়েছে আদ্-দ্বীন ফাউণ্ডেশন। এই এয়ার এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের দ্রুত যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এবং খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রোগী পাঠানো হবে।

বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দইলপোতায় আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই ঘোষনা দেন আদ্-দ্বীন ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। ডা. আনছার আলী ও আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু, দন্ত, নাক-কান-গলা, মেডিসিন ও গাইনি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিভিল সার্জন এলাকার সর্বজন শ্রদ্ধেয় ডা. আনছার আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর সিভিল সার্জন মাসুদ রানা। আলোচক ছিলেন লিয়াকত আলী, নওয়াব আলী, ডা. ইমদাদুল হক, হাসান আলী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের হাজারো নারী পুরুষ উপস্থিত হয়ে স্বাস্থ্য ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এদের মধ্যে ১৬৬ জনকে বিনামুল্যে চশমা প্রদান করা হয়। ১৯ জনকে চোখের ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। ডেন্টাল চিকিৎসা প্রদান করা ৬৩ জনকে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যাক রোগীকে গাইনী ও মেডিসিন সেবা প্রদান করা হয়। সব মিলিয়ে সহস্রাধিক অসহায় রোগীকে সেবা প্রদান করা হয়। সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, ইসহাক আলী এবং ইমরান হোসেন।

আদ্-দ্বীন ফাউন্ডেশন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান

August 24, 2026

চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ

August 24, 2026

মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান

August 24, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.