Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্য আটক করেছে যশোর ডিবি

banglarbhoreBy banglarbhoreFebruary 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আটক ডাকাত সদস্যদের কাছ থেকে ডাকাতি করা বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে। এসব মালামালের মধ্যে রয়েছে ইজিবাইকের ৬৭ পিস ব্যাটারি, ২টি চোরাই পিকআপ, ৪৪টি অক্সিজেন সিলিণ্ডার, ১১০টি গ্যাস সিলিণ্ডার ও ট্রাক ও মিনি ট্রাকের টায়ার।

বুধবার বিকেলে যশোর পুলিশ কনফারেন্স রুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুর ই আলম চৌধুরী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল বাশারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি যশোর নতুন উপশহরে গোল্ডেন বাইক নামক একটি ইজিবাইকের শোরুমের তালা কেটে ও গ্রিল ভেঙ্গে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়।

ডাকাত দলের সদস্যরা ট্রাক ভরে দোকানের সব ব্যাটারি, যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায়। এর আগে যশোরের একটি টায়ারের দোকানে ও একটি গ্যাসের দোকানে ওই একই গ্রুপ ডাকাতি করে বিপুল অর্থের মালামাল লুট করে। এসব ঘটনায় জেলা পুলিশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়। পরবর্তীতে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশি টহল জোরদারসহ পুলিশি কার্যক্রম বৃদ্ধি করা হয়। ডাকাতির ঘটনা উদঘাটনে জেলা ডিবি পুলিশকে দায়িত্ব প্রদান করা হয়।

গত প্রায় এক সপ্তাহ রাতদিন ঝটিকা অভিযান চালিয়ে ক্লুলেস এসব ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাত দলের ১৪ সদস্যকে দেশের বিভিন্ন জেলা থেকে আটক ও তাদের হেফাজত থেকে ডাকাতির মালামাল উদ্ধার করে যশোর ডিবি পুলিশ।

আটক ডাকাত দলের সদস্যরা হচ্ছেন ঢাকার নারায়ণগঞ্জের শহিদনগরের রহিম হোসেনের ছেলে হিরা রহমান @ বিজয় হোসেন, মাদারীপুর জেলার শিবচর থানার মুন্সিকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে আলমগীর হোসেন, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া গ্রামের দুদু মোল্যার ছেলে রবিন মোল্যা, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চকেরপাড়া গ্রামের সামছু মিয়ার ছেলে নজরুল ইসলাম, সদর থানার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে আমির হোসেন, নরসিংদী জেলার বেলাবো থানার আউয়ালীকান্দি গ্রামের সাদেক আলীর ছেলে রাকিব, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে সোহেল, মুন্সিগঞ্জ জেলার সদর থানার কাশিমপুর গ্রামের মৃত মকুল হোসেনের ছেলে জাহিদ, টঙ্গীবাড়ি থানার টঙ্গীবাড়ি গ্রামের মোফাজ্জেল মেখের ছেলে আলমগীর শেখ, শরিয়তপুর জেলা সদরের কোটাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ইউনুছ, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাবলু রহমান, নোয়াখালী জেলার সদর থানার মতিপুর গ্রামের আবুল মিয়ার ছেলে নিজাম উদ্দিন, মাদারিপুর জেলার সদর থানার কাপালীকান্দি গ্রামের মৃত তোরাব আলী মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর ও ফরিদপুর জেলার সদর থানার পশ্চিম ভাষানচর গ্রামের মৃত শুকুর খানের ছেলে আব্দুল কাদের। গত সোমবার দিনগত রাতে একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এসব সদ্যকে আটক করে।

আন্তঃজেলা ডাকাত যশোর ডিবি ১৪ সদস্য আটক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.