Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২০, ২০২৫

সালাহউদ্দিন মিয়াজি দুই দিনের রিমাণ্ডে

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২০, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করে রিমাণ্ড চাইলে আদালতের বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় সাবেক এই সাংসদের রিমাণ্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্র্রপুর গ্রামে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেয়। রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী হেফাজতে নিয়ে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার পুলিশ প্রহরায় মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

জানা গেছে, সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয় স্বজনদের দিয়ে মহেশপুর কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এ ছাড়া সরকার থেকে পাওয়া সহস্রাধীক হাঁস জনগণকে না দিয়ে নিজের খামারে পালন করেন বলে অভিযোগ। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.