Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
  • রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সনাক-টিআইবি’র অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২১, ২০২৫No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
“দুর্নীতি একুশের চেতনার পরিপন্থি” এই শ্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি যশোরের পক্ষ থেকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে।

শুক্রবার সনাক সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবালের নেতৃত্বে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের পক্ষ থেকে যশোর সরকারি এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা জানানো হয়। এর আগে সনাক সদস্য অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ইয়েস সহদলনেতা রিয়া আফরিন তরু ও এসিজি সহ সমন্বয়ক সানজিদা আক্তার মুক্তার নেতৃত্বে একটি র‌্যালি শহরের হরিনাথ দত্ত লেনের সনাক অফিস থেকে শুরু হয়ে ঈদ গাহ মোড় হয়ে এমএম কলেজ দক্ষিণ গেটে এসে মিলিত হয়।

পরে পৌরপার্কে সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে ইয়েস দলনেতা রেজা, সহদলনেতা ওসমান গণি লাভলু, ইয়েস সদস্য ইশরাত জাহান, ফামিহা চৌধুরি, সুমা সরকার, এসিজি সদস্য মুক্তা, আব্দুস সবুর ও টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একুশের চেতনার একটি বড় বিষয় ছিলো বৈষম্যহীন সমাজ, রাষ্ট্রগঠন। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে এ চেতনা ধারণ ও চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করে ইয়েস দলনেতা রেজা।

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সনাক-টিআইবি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা

জুন ২, ২০২৬

যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত

জুন ২, ২০২৬

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.