Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী। তিনি বলেন, দেশের যেকোন সংকটকালে আনসার বাহিনী স্ব-স্ব অবস্থান থেকে কাজ করেছে। বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগ করে এই দেশকে সম্মানিত করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যখন পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় ছিলেন; তখন থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা। সরকারি দপ্তরে নিরাপত্তার কাজ করেছে। দেশের সকল সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সকল সক্ষমতা সমুন্নত রেখেছেন। তাই এ বিভাগের সকল সদস্যদের সততা, দক্ষতা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জিন নাজমুস সাদিক, জেলা আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক এফতেখারুল ইসলাম, যশোর জেলা কমান্ড্যান্ট আল আমিন, সাতক্ষীরা জেলা কমাণ্ড্যান্ট আশরাফুজ্জামান। সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আগে বেলুন উড়িয়ে এই দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.