Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্ধুদ্ধ করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহী করতে যশোরে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের আইটি পার্কে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় লীড ব্যাংক হিসেবে ট্রাস্ট ব্যাংক যশোর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলার ৪৩টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স।

ট্রাস্ট ব্যাংক ঢাকার ডিএমডি ও সিআরও আখলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালন রূপরতন পাইন। তিনি স্কুলগামী শিক্ষার্থীদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয়ের সুবিধাসমূহ তুলে ধরেন ও ভবিষ্যৎ বিনিয়োগে অবদান রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইকবাল কবির ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান।
স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট ব্যাংকের হেড অব রিটেল ব্যাংকিং ওয়াহেদ ইবনে শাহেদ। বক্তব্য রাখেন দাউদ পাবলিক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মাহাদী হাসান আলী, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুবাবা হোসেন, জিলা স্কুলের ছাত্র ফাইম ফয়সাল, শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির ছাত্র আরাফাত ইসলাম, হাজী মোহম্মদ মহসিন বিদ্যালয়ের ছাত্র ফজলুর রহমান প্রমুখ। কনফারেন্সে শিক্ষার্থীরা নিজেদের সঞ্চয় বিষয়ক নানা অভিজ্ঞতা ও প্রশ্ন তুলে ধরে। এছাড়া শিক্ষকরাও তাদের মতামত দেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় স্কুল ব্যাংকিং কনফারেন্স।

যশোরে শিক্ষার্থীদের সঞ্চয়ে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.