Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
  • প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফের আলোচনায় কন্যাদহের সেই জনি

banglarbhoreBy banglarbhoreFebruary 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে একাধিকবার মাদকসহ ধরা পড়া যশোরের শার্শার কন্যাদহ গ্রামের আলোচিত রোকনুজ্জামান জনি ফের আলোচনায় এসেছেন। গত শুক্রবার ও শনিবার স্থানীয় কন্যাদহ বাজার ও যুবদল নেতা শহিদের বাড়িতে হামলা করে আলোচনায় আসেন বিএনপির পরিচয় দেয়া এই রোকনুজ্জামান জনি। কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান জনি গত ১৫ বছর বিএনপির রাজনীতি না করলেও এখন দলের নাম ভাঙ্গিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ও শনিবার দিবালোকে জিরেনগাছা গ্রামের সন্ত্রাসী ডাবলুর নেতৃত্ব রোকনুজ্জামান জনির লোকজন কয়েক দফায় বোমা হামলা করে। তারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের বাড়িতেও কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, ওই ঘটনায় নাভারণ সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখান থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। তবে ভুক্তভোগী কেউ থানায় মামলা করতে আসেনি। এজন্য এখনো মামলা রেকর্ড করা যায়নি।

এদিকে গতকাল সরেজমিনে কন্যাদহ গ্রামে গেলে রোকনুজ্জামান জনি ও তার পরিবারের অপকর্ম নিয়ে জনসাধারণ বিভিন্ন তথ্য দেন। বেশ কয়েক মাস বিরতির পর আবার অপকর্মে লিপ্ত হয়েছে বিএনপির স্থানীয় নেতা পরিচয় দেয়া রোকনুজ্জামান জনি। এর আগে তিনি বরিশালের উজিরপুরে ফেনসিডিলসহ ধরা পড়েন। মাগুরাও তিনি মাদকসহ ধরা পড়েছিলেন। তার ভাই রেজাউল ইসলামের নামে রমনা থানায় মাদক মামলা ছিল। এসব মামলা তিনি ‘বিশেষ ব্যবস্থায়’ গায়েব করে দিয়েছেন বলে প্রচার রয়েছে। এছাড়া মাদকসম্রাট খ্যাত আশানুর ওরফে হাসানুরের মামলাও গায়েব করেছেন একই পদ্ধতিতে।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, কন্যাদহের ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। মামলার পর আসামিদের নামে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হবে। তখন জনির নামে কয়টি মামলা আছে সেটাও জানা যাবে।

কন্যাদহ ফের আলোচনায়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 25, 2026

যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

August 25, 2026

জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.