Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কাজী নাবিল পরিবারের ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য (যশোর-৩) কাজী নাবিল আহমেদ, তার মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা আরও ৪০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানা গেছে। আদালতে দুদকের সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন। অবরুদ্ধের আদেশ দেয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কাজী নাবিল আহমেদের ২১টি, কাজী আনিস আহমেদের ২০টি, কাজী ইনাম আহমেদের ১০টি, আমিনা আহমেদের ২৫টি ও মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা ৭টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, কাজী নাবিল আহমেদ ও তার পরিবারের সদস্যরা এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

অনুসন্ধানে দুদক জানতে পেরেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের ব্যাংক হিসাব থেকে অন্যত্র অর্থ স্থানান্তর ও হস্তান্তর করতে পারেন। তারা যাতে এসব অস্থাবর সম্পদ হস্তান্তর ও স্থানান্তর বা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারেন, তাই অবরুদ্ধকরণ (ফ্রিজ) আবশ্যক।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ এবং তাদের মা কাজী আমিনা আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

অবরুদ্ধের নির্দেশ ব্যাংক হিসাব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.