Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
  • যশোরে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা যশোর সদরের বিজয়ীরা পুরস্কৃত
  • প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রুকুনউদ্দৌল্লাহ প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ পাঠাগারের কমিটি গঠন
  • যশোর শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • গ্রাম পুলিশকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এসপির কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হারানো সভ্যতার খোঁজে এম এম কলেজের ইতিহাস ক্লাবের অভিযান

banglarbhoreBy banglarbhoreমার্চ ১, ২০২৫No Comments২৯ Views
Facebook Twitter WhatsApp
হারানো সভ্যতার খোঁজে এম এম কলেজের ইতিহাস ক্লাবের অভিযান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বসন্তের শুরুতে একদল ইতিহাসপ্রেমীর পদচিহ্ন পড়ল যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না গ্রামের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভরত রাজার দেউলে। জায়গাটি ভট্টরাজার দেউল নামেও পরিচিত। প্রায় দুই সহস্র বছরের এই স্থাপত্যকীর্তিটি আজও গুপ্ত ও পালযুগসহ বিভিন্ন সময়ের সাক্ষী হয়ে আছে। আজও দেখা মেলে মানুষের মূর্তিখচিত পোঁড়ামাটির ফলকের ভাঙ্গা টুকরা, অলঙ্কৃত ইট, খোলামকুচি ও মৃন্ময় তেলের প্রদীপসহ মোট বারোটি প্রত্নবস্তুর। এমন একটি হারানো সভ্যতার প্রাচীন ইতিহাস নির্মাণের উৎস ও উপাদান সরেজমিনে প্রত্যক্ষ করতে অভিযানে বের হন ইতিহাস ক্লাবের সদস্যরা। শুক্রবার সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের ইতিহাস বিভাগের ইতিহাস ক্লাবের উদ্যোগে দিনব্যাপি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সফর ২০২৫ নামে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। ক্লাবটির ৫৪  জন সদস্য ও শিক্ষকসহ কলেজের চেতনায় চিরঞ্জীবের পাদদেশ থেকে একযোগে রওনা হন ভরত ভায়নার উদ্দেশ্যে।
শৈশব স্মৃতিচারণের উদ্দেশ্যে কারো হাতে পেঁয়াজ, কারো হাতে রসুন, অথবা কারো হাতে মরিচ, মসুর ডাল, শুকনো কাঠ, হলুদ, আলুর দেখা মেলে। সবকিছু নিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর পর পরই প্রাতরাশ সম্পন্ন করে চড়ুইভাতির প্রস্তুতি শুরু করা হয়। এসময় কেউ কাটাকুটিতে ব্যস্ত, কেউ সেমিনারের আয়োজন, কেউ কেউ গিটারে তোলে সুর ও সঙ্গীতের ঝংকার এবং কেউ কেউ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামীণ শৈশব জীবনের নানা ক্রীড়া পর্ব শেষে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন সকলে। পরপরই একযোগে নিদর্শনসমূহ পরিভ্রমণে বের হয়, ফটোসেশন চলে। পড়ন্ত বিকালে মূল মনুমেন্টের বহিরাঙ্গনে অনুষ্ঠিত হয় ‘ভরত রাজার দেউল: প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ’ শীর্ষক ওপেন-এয়ার সেমিনার। যেখানে মূল-প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিমন বিশ্বাস। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার, আলোচক ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও ইতিহাস ক্লাবের উপদেষ্টা শাহ্জাহান কবীর, শিক্ষার্থীদের মধ্যে আলোচক হিসেবে ছিলেন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম খান এবং সভাপতিত্ব করেন ইতিহাস ক্লাবের সভাপতি ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া ইমন। মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী নুরুন্নবীর সঞ্চালনায় এবং হামিদা হিমুর কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইতিহাস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
সেমিনার শেষে দ্বিতীয় পর্ব শেষে শুরু হয় আরেকটি মজাদার আয়োজন, বারোয়ারি বিতর্ক। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে, আলো আঁধারের মিতালি ঘিরে ধরেছে সেসময় ভরত রাজার দেউলের শীর্ষ দেশে সবাই গোল হয়ে বসে প্রত্নতাত্ত্বিক, ঐতিহ্য ও পরিবেশ বিষয়ক বারোয়ারি বিতর্ক উপভোগ করেন। বিতর্কের তিনটি বিষয়— এমন যদি হত…, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি… এবং তুমি যাবে ভাই…যাবে মোর সাথে..। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ১ম ও শ্রেষ্ঠ বিতার্কিক হন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী স্বর্নালী রাজবংশী, দ্বিতীয় হন একই বর্ষের শিক্ষার্থী মঞ্জিল আহমেদ এবং তৃতীয় হন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিমন বিশ্বাস। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী সকলকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও র‌্যাফেল ড্র ও খেলাধুলায় পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। সবশেষে সামগ্রিক আয়োজনে অংশগ্রহণকারী সকলকে  সার্টিফিকেট অব পার্টিসিপেশন প্রদান করা হয়। সামগ্রিক সফরে স্বেচ্ছাশ্রম, সহযোগিতা ও আচরণ বিশ্লেষণ করে এগারোজন শিক্ষার্থীকে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। তারা হলেন নুরুন্নবী, বিশ্বজিৎ রায়, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, অহনা মালেক, রোকেয়া তাসনিম, লিমা খাতুন, মৌমিতা ইয়াসমিন হালিমা খাতুন, সুমাইয়া সুলতানা তমা ও সাইফুল ইসলাম খান। আগামী কোন অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হবে।

ইতিহাস ক্লাবের অভিযান খোঁজে এম এম কলেজের সভ্যতার হারানো
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের

মে ২৪, ২০২৬

ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা

মে ২৪, ২০২৬

আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল

মে ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.