Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লবণের দাম বাড়লেও কমছে চামড়ার দাম
  • মহেশপুরে চলন্ত বাইক থেকে টাকা ছিনতাই মূলপরিকল্পনাকারী ভাইপোসহ আটক তিন
  • ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত
  • পৈতৃক জমি জবরদখলের চেষ্টা প্রাণনাশের হুমকির অভিযোগ
  • যশোর সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • যশোরে পিস্তল ও গাঁজাসহ যুবদল নেতা আটক
  • অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যায় জড়িত সন্দেহভাজন যুবক চট্টগ্রাম থেকে আটক
  • যশোরে অতিরিক্ত পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের দাবিতে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreমার্চ ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোর হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের দাবিতে স্মারকলিপি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এডিডি ইন্টারন্যাশনাল যশোর অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। যশোরের মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং যশোর প্রতিবন্ধী কল্যাণ সমিতি এই স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ মানসিক স্বাস্থ্য চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাইক্রিয়াটিস্ট এবং সাইকোলজিস্টসহ পৃথক মানসিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপনের দাবি জানান। একই সাথে বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা রাখারও দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা এনজিও সমন্বয়কারী ও এডাব যশোরের সহসভাপতি শাহাজাহান নান্নু, এডিডি ইন্টারন্যাশনাল যশোর অফিসের ফিল্ড অফিসার পারুল আক্তার, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রহিম, যশোর প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

স্মারকলিপি গ্রহণ করে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

যশোর হাসপাতাল স্থাপন দাবিতে স্মারকলিপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লবণের দাম বাড়লেও কমছে চামড়ার দাম

মে ১২, ২০২৬

মহেশপুরে চলন্ত বাইক থেকে টাকা ছিনতাই মূলপরিকল্পনাকারী ভাইপোসহ আটক তিন

মে ১২, ২০২৬

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

মে ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.