Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি নেতার বিরুদ্ধে নারী ইউপি সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreMarch 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া খাতুনকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শরিফুল ইসলাম মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সংরক্ষিত নারী ইউপি সদস্যসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা যায়, রাবেয়া খাতুন মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সংরক্ষিত নারী ইউপি সদস্য। গত ৩ মার্চ ভরতপুর উত্তপাড়ায় টিসিবি’র খাদ্য সামগ্রি বিতরণের তালিকাকে কেন্দ্র করে সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া খাতুনের সাথে বাকবিতণ্ডা হয় বিএনপি নেতা শরিফুল ইসলামের। একপর্যায়ে বিএনপি নেতা শরিফুল ইসলাম স্থানীয় লোকজনদের সামনে সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া খাতুনকে ধাক্কা মেরে মাটিতে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গত ৬ মার্চ খানপুর ইউনিয়ন পরিষদে জরুরি সভা করেন। সভায় সর্বসম্মতভাবে উর্ধতন কর্মকর্তার মাধ্যমে বিএনপি নেতা শরিফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। তার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সংরক্ষিত নারী ইউপি সদস্যসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। এরপর অভিযোগ পত্রটি প্রত্যাহারের জন্য বিএনপি নেতা শরিফুল ইসলাম ভুক্তভোগীসহ অভিযোগকারীদের বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হলে বিএনপি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাই আমি দেখা করবানে, মানবিক কারণে আমার দিকে একটু খেয়াল করেন। তাছাড়া অভিযোগকারীরা (মঙ্গলবার) ইউএনও’র দপ্তর থেকে অভিযোগপত্র প্রত্যাহার করে নিবেন।
ভুক্তভোগী রাবেয়া বেগম বলেন, অভিযোগপত্র প্রত্যাহারের বিষয়টি আমার জানা নেই। তবে আমি এর সুষ্ঠু বিচার চাই।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করাটা খুবই দুঃখজনক। অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও’র দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে অভিযোগপত্র প্রত্যাহারের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে আলোচনা করে সকল ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে সমাধান করা হবে।
এ বিষয়ে জানতে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার কাছে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

নারী ইউপি সদস্য শ্লীলতাহানির অভিযোগ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.