Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দারিদ্রতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : মুহাদ্দীস আব্দুল খালেক

যশোর জেলা জামায়াতের ইফতার মাহফিল
banglarbhoreBy banglarbhoreMarch 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দলু খালেক বলেছেন, দারিদ্রতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই। যাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জনের সর্বোত্তমপন্থা। নামাজ ও রোজার মতোই যাকাত আদায় করাও একটি ফরজ ইবাদত। তবে বাংলাদেশের মুসলমানদের অনেকে যাকাত দিলেও তা শরীয়াহ সম্মতভাবে হয় না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। যে রাষ্ট্রের মানুষের মধ্যে ধনী-দরিদ্রের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেল জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে শহরের পৌর কমিউনিটি সেন্টারে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দের সম্মানে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা জামায়াতের আমীর আধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে ইফতার মহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাকপক আব্দুল রশীদ, অ্যাডভোকেট গাাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা, ভিপি আব্দুল কাদের প্রমুখ। ইফতার মাহফিল ও আলোচনা সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর।


প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, আল্লাহ ধনীদের সম্পদের ওপর দরিদ্রদের অধিকার দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থাপনা কার্যকর না থাকায় জামায়াতে ইসলামী প্রাতিষ্ঠানিকভাবে যাকাত আদায় ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে। সকল সামর্থবান ব্যক্তিকে জামায়াতের এই কার্যক্রমে যুক্ত হয়ে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা যাকাতের সঠিক বণ্টন, রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

দারিদ্রতা দূর করতে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.