Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কখনো বিএনপির আদর্শচ্যুত হইনি : অমলেন্দু দাস অপু

banglarbhoreBy banglarbhoreMarch 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এস এম জালাল

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোও নড়েচড়ে বসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা বসে নেয়। তারা দলীয় হাইকমাণ্ডের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি জনগণের আস্থা অর্জনে তৎপর রয়েছেন। তাদেরই একজন যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যায়য়ের সাবেক ছাত্রনেতা অমলেন্দু দাস অপু।

কেশবপুরে দলের একাধিক প্রার্থী মনোনয়ন যুদ্ধে অবতীর্ণ হওয়ায় অমেলন্দু দাস অপুর তৎপরতাও বেড়েছে। সার্বক্ষণিক নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন। অংশ নিচ্ছেন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক, সামাজিক, ধর্মীয় ও মানবিক নানা অনুষ্ঠানে। তৃণমূলের মানুষের কাছে নিজের ও দলের অবস্থান তুলে ধরছেন। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখের সাথী হিসেবে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। যশোরে বিএনপির মনোয়ান প্রত্যাশীদের মধ্যে তিনি একমাত্র ভিন্ন ধর্মের অনুসারী। সামাজিক, ধর্মীয় ও মানবিক নানা অনুষ্ঠানে যোগদানের কারণে কেশবপুরে তার আনুসারী ও ভক্ত রয়েছে অনেক। এবার অপুকে ঘিরে আশায় বুক বেঁধেছেন তার অনুসারীরা। নেতাকর্মীরা মনে করছেন, ধানের শীষের প্রার্থী হিসেবে অমলেন্দু দাস অপুকে মনোনয়ন দিলে বিএনপির পাশাপাশি সর্বস্তরের মানুষের বিপুল ভোটে বিজয়ী হবে ধানের শীষ।

জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অমেলন্দু দাস অপু বলেন, ১৯৮৫ সালে থেকে দলের জন্য কাজ করছি। কখনও আদর্শচ্যুত হইনি। ছাত্রদল, যুবদল ও বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। দলের প্রতি আস্থা, ভালবাসা, বিশ্বাস ও আনুগত্যে কোন কমতি নেই। দলের প্রতিটি আদেশ, নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি।

তিনি বলেন, বিএনপির খুলনা বিভাগী সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পরামর্শে ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে কেশবপুরে দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছি। জনগণের ভোটের অধিকার, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম।

বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু বলেন, তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। তার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছি। এলাকার মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকেছি। কেশবপুরের সর্বস্তরের মানুষ আমাকে পছন্দ করে। বিএনপির একজন কর্মী হিসেবে রাজপথে ছিলাম, আছি, থাকবো।

অমলেন্দু দাস অপু বলেন, দলীয় মনোনয়ন ব্যাপারে আশাবাদী ও উচ্ছ্বসিত। কেশবপুর উপজেলার সাধারণ ভোটারদের বিশ্বাস আগামী নির্বাচনে মনোনয়ন পেলে দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দিবে। বিএনপির ৩৯ বছরের রাজনীতির ফল স্বরুপ দল আমাকে মনোনয়ন দেবে। আমি কেশবপুরের সন্তান। কেশবপুরের সর্বস্তরের মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি সব সময় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি। উপজেলা জুড়ে আমার ব্যাপক পরিচিতি রয়েছে। আমি জনগণের সাথে আছি, জনগণ আমার সাথে আছে।

অপু বলেন, দল আমাকে মনোনয়ন দিলে কোনো বিভেদ থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবে। আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হব বলে আশাবাদী।’

বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলে হাত ধরে রাজনীতি শুরু করেন। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের (রানা-গৌতম) কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই বিশ্ববিদ্যালয়ের (সোহেল-নাদিম) কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। অমলেন্দু দাস অপু ছাত্রদলের কেন্দ্রী (রিজভী-ইলিয়াস) কমিটির সদস্য ছিলেন।  তিনি যুবদলের কেন্দ্রীয় (আব্বাস-গয়েশ্বর) কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও যশোর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক ও কেশবপুর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

অমলেন্দু দাস অপু
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.