Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ও ঝিনাইদহে ট্রেন দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
  • মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • কেশবপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি : প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
  • বাগআঁচড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আঃলীগ নেতা গ্রেপ্তার
  • পাইকগাছায় লিডার্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহেশপুরে নিঝুম খুনে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • নড়াইলে পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এআই টেকনিশিয়ানদের জাতীয়করণের দাবিতে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreMarch 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি যশোর জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য নুরুজ্জামান, সভাপতি মোম জুয়েল, সম্পাদক মাজিদুল ইসলাম, ইউসুফ আলী, হাবিবুর রহমান, আকরাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এআই এন্ড ইটি প্রকল্পের প্রশিক্ষিত টেকনিশিয়ানরা দেশের গবাদি পশুর জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের নিরলস প্রচেষ্টায় দেশে দুধ ও মাংস উৎপাদনে বিপ্লব ঘটেছে। এক সময় এক লিটার দুধ উৎপাদনকারী গাভী এখন ১০ থেকে ২০ লিটার পর্যন্ত দুধ উৎপাদনে সক্ষম হচ্ছে। একইভাবে অতীতে ১০০ কেজি মাংস উৎপাদন সম্ভব হলেও এখন তা বেড়ে ৩০০ থেকে ৪০০ কেজি হয়েছে।

এআই টেকনিশিয়ানরা সরকারের কোষাগারে প্রতি বছর প্রায় ২৩ কোটি টাকা জমা দিচ্ছেন এবং জাত উন্নয়নের ফলে গোসম্পদ থেকে দেশের আয় হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও তারা অবহেলিত। বর্তমানে তাদের কোনো প্রকল্প নেই এবং পূর্বের প্রকল্পের নামমাত্র ভাতাও ১৫ থেকে ১৬ মাস ধরে বকেয়া রয়েছে। ফলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের গোসম্পদের উন্নয়ন অব্যাহত রাখতে এবং প্রাণিসম্পদের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে তাদের জাতীয়করণ বা আত্মীকরণের ব্যবস্থা করা হোক। অন্যথায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে, যা দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও নেতিবাচক প্রভাব ফেলবে।

জাতীয়করণের দাবি যশোরে মানববন্ধন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ও ঝিনাইদহে ট্রেন দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

    September 26, 2026

    মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ

    September 26, 2026

    কেশবপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি : প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.