Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শবে বরাত : রহমতের রাতে মাগফেরাতের প্রার্থনা
  • ভোটারদের উদ্বুদ্ধ করতে যশোরে তথ্য অফিসের গানের অনুষ্ঠান
  • যশোরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা
  • হত্যাকাণ্ডের শিকার ভ্যানচালকের পরিবারের পাশে যশোরের পুলিশ সুপার
  • যশোরে তারেক রহমানের বিশাল নির্বাচনী জনসভা ‘নারীবিদ্বেষী ও ভোট চোরদের আর ছাড় নয়’
  • ধানের শীষের ফাঁকে লুকিয়ে থাকা স্মৃতি আর একরাশ অনুভূতি
  • আজাদুল কবির আরজু স্মরণে শোকসভা অনুষ্ঠিত
  • আধুনিক কয়রা-পাইকগাছা গড়তে ধানের শীষে ভোট দিন : বাপ্পী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রমজানে বাজারে অস্থিরতা নেই : ডিসি

যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত
banglarbhoreBy banglarbhoreমার্চ ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
যশোর চেম্বর অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘বাজারে কোন অস্থিরতা নেই।

শান্তিপূর্ণ পরিবেশে রমজান পার হচ্ছে। আগে গুটি কয়েক ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করতেন। সিণ্ডিকেটের মাধ্যমে বাজার পরিচালিত হতো। এখন কোন সিণ্ডিকেট নেই। সকল ব্যবসায়ী ইচ্ছামত মালামাল আমদানি-রফতানি করতে পারছেন।

ব্যবসায়ীদের উপর কোন চাপ নেই। সবার ব্যবসা করার সমান সুযোগ তৈরি হয়েছে। কৃত্রিম সংকটের পথও বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষকে পুঁজি করে কেউ অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না।

বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বাংলাদেশ আগামীতে বৈষম্যমুক্ত দেশ হবে। ভিন্ন ধর্ম, দর্শনের কেউ ক্ষতিগ্রস্থ হবে না। নতুন কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। ফ্যাসিবাদীদের চিরতরে কবর হবে। সকল মতপথের মানুষ তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস অধ্যাপিকা নার্গিস বেগম, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোছাম্মৎ আসমা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর চেম্বার অব কমার্সের সহসভাপতি ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. ইসহক, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহবায়ক রাশেদ খান প্রমুখ।

রমজানে বাজারে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শবে বরাত : রহমতের রাতে মাগফেরাতের প্রার্থনা

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভোটারদের উদ্বুদ্ধ করতে যশোরে তথ্য অফিসের গানের অনুষ্ঠান

ফেব্রুয়ারি ২, ২০২৬

যশোরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা

ফেব্রুয়ারি ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.