Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে ভাটা মালিকের ওপর সন্ত্রাসী হামলা : হুমকিতে বাদী ও তার পরিবার
  • যশোরে যাত্রা শুরু অ্যান্টারেস গ্লোবাল’র
  • লোহাগড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা : নারীসহ আটক ২, বিচার দাবিতে মিছিল
  • নড়াইলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র র‌্যালি
  • ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’ চিকিৎসকের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক!
  • সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন জামায়াত এমপিদের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সরকারি মুরগি  খামারে বার্ড ফ্লু’র অস্তিত্ব 

banglarbhoreBy banglarbhoreMarch 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া গেছে। বার্ড ফ্লু সংক্রমণের কারণে দুই সহস্রাধিক মুরগি নিধন করা হয়েছে। গত ১৪ মার্চ এ ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর শহরের শংকরপুরে সরকারি মুরগি প্রজনন উন্নয়ন খামারে গত ১৩ মার্চ বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া যায়। এরপর প্রাণিসম্পদ কর্মকর্তারা খামারটি পরিদর্শন করেন। এরপর ১৪ মার্চ রাতে খামারের দুই হাজার ৭৮টি মুরগি নিধন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি মুরগির খামারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া গেলেও খুব বেশি ভয়ের কারণ নেই। এটি লো প্যাথোজেনিক। মানব দেহে সংক্রমণের কোন তথ্য পাওয়া যায়নি। এভিয়েন ইনফ্লুয়েঞ্জা মানব দেহে সংক্রমিত হলে তা বার্ড ফ্লু বলা হয়।
তিনি আরো জানান, তবে খামারিদের সতর্কতার সাথে মুরগি পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে,  এটি নিয়ে আতঙ্কিত নয়, সচেতন থাকতে হবে।
অস্তিত্ব বার্ড ফ্লু'র মুরগি  খামারে যশোর সরকারি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মণিরামপুরে ভাটা মালিকের ওপর সন্ত্রাসী হামলা : হুমকিতে বাদী ও তার পরিবার

    October 22, 2026

    যশোরে যাত্রা শুরু অ্যান্টারেস গ্লোবাল’র

    October 22, 2026

    লোহাগড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    October 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.