Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা
  • Cómo revisar las reglas generales fácilmente
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
  • Cómo entender los ajustes habituales con atención
  • Zo kun je verschillende spelregels leren onderscheiden
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় দুই ভাইয়ের কেনা জমি দখলের চেষ্টা করছে দুর্বৃত্তরা 

সংবাদ সম্মেলনে অভিযোগ
banglarbhoreBy banglarbhoreMarch 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের আজিজুর রহমান ও তার ভাই আব্দুল আলিমের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, ২০১৪ সালে এসএ খতিয়ান ৮৩৮, আরএস ৭৯১, এসএ ৮৩৬ দাগভুক্ত ৪২ শতক জমির মধ্যে ৩২ শতক জমি তারা বৈধভাবে ক্রয় করে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন, আশাদুল ইসলাম ও ফারুক হোসেন জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

আজিজুর রহমান আরও জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বরং সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। যার ফলে তিনি দীর্ঘদিন ধরে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি আরও বলেন, প্রতিপক্ষ মাহতাব উদ্দিন প্রতারণার মাধ্যমে এসএ ৮৩৬ দাগের জায়গাকে ৯৯৯ দাগ দেখিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছে। অথচ জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ডে ৯৯৯ দাগের সঙ্গে এসএ ৮৩৬ দাগের কোনো সংযোগ নেই। এ বিষয়ে ২০২৪ সালের ২৯ জুলাই যশোর আদালতে আপিল মামলা (নং- ৭৫/২৪) দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

আজিজুর রহমান দাবি করেন, প্রতিপক্ষরা ইতোমধ্যে তাদের মুরগির খামার গুঁড়িয়ে দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি করেছে এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের মালিকানাধীন জমির সুরক্ষা নিশ্চিত করা হোক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান ও কামরুজ্জামান।

চৌগাছা জমি দখলের চেষ্টা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা

    September 13, 2026

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.