Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নরেন্দ্রপুরে ভিজিএফ কার্ড বিক্রির সময় ধরলেন প্রশাসক

banglarbhoreBy banglarbhoreMarch 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রুপদিয়া সংবাদদাতা
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের কার্যসহকারী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর কবির ঈদ উপলক্ষে সরকারের দেয়া দুস্থদের জন্যে বরাদ্দ ভিজিএফের ৭ টি কার্ড একই পরিষদের একজন গ্রাম পুলিশের কাছে দুই হাজার টাকায় বিক্রি করেন। এঘটনা হাতেনাতে ধরেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রকাশ চন্দ্র কর্মকার। গতকাল দুপুরে ভিজিএফের চাল বিতরণের সময় প্রশাসক প্রকাশ চন্দ্র কর্মকারের সন্দেহ হলে গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের কার্যসহকারী ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর কবিরকে ধরলে এই ভিজিএফ কার্ড বিক্রির ঘটনা উন্মোচিত হয়।

পরবর্তীতে ভিজিএফ কার্ড বিক্রির ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মাঝে সাময়িক উত্তেজনা তৈরি হয়।
এ বিষয়ে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রকাশ চন্দ্র কর্মকার জানান আলমগীর কবির ইউনিয়ন পরিষদে ১০ কার্ডের চাহিদা দেন এবং তাকে ১০ টি কার্ড দেয়া হয়। পরে জানা তিনি কয়েকজন মেম্বারের কাছ থেকে কার্ড নিয়ে গরীবদের না দিয়ে ৭টি কার্ড দুই হাজার টাকা বিক্রি করেন। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বিক্রিত কার্ড উদ্ধার করে অসহায়দের মাঝে বিতরণ করা হয়। তবে এমন ঘটনায় কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান এখন ঈদের সরকারি ছুটি চলছে, ঈদের পর ছুটি শেষ হলে মিটিং করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান কার্য-সহকারী আলমগীর কবির ইউনিয়ন পরিষদে নিয়োগকৃত কর্মচারি নন।

নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সচিব মোর্শেদ আলম ইউনিয়ন পরিষদের কার্য-সহকারী আলমগীর হোসেনের কার্ড বিক্রির বিশয়টি স্বীকার করেন। সচিব মোর্শেদ আলম আরো জানান গরীবের জন্যে বরাদ্দ ভিজিএফ কার্ড বিক্রি করা এবং কেনা দুটোই অপরাধ। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানাবো।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আলমগীর কবিরের শাস্তির দাবি জানিয়েছেন পরিষদের সদস্যরা।

ভিজিএফ কার্ড বিক্রির বিষয়ে নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম জানান ভিজিএফ কার্ড বিতরণে বিএনপি সেখানে যায়নি এবং যাবে না এটা দলীয় সিদ্ধান্ত। তবে আলমগীর কবির ভিজিএফ কার্ড বিক্রি করেছেন এটা মাত্র জানলাম। এটা যদি সত্যি হয় তাহলে সে ঘৃণিত কাজ করেছে এসব অন্যায়ের সাথে দল কোন আপোস করবে না। এ ঘটনার বিষয়ে জেনে দলীয় সিদ্ধান্ত জানাব।

অভিযুক্ত আলমগীর কবিরের কাছে জানতে চাইলে তিনি কার্ড বিক্রির কথা স্বীকার করে ভুল হয়েছে বলে জানান এবং সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেন।

ভিজিএফ কার্ড
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.