Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে মিসেস গুলশান আরা ফাউণ্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট উত্তরপাড়া (মোড়ল পাড়া) বায়তুন নূর জামে মসজিদে মিসেস গুলশান আরা ফাউণ্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে স্থানীয় রোজাদার, গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনজেআর ইন্টারন্যাশনালের পরিচালক ও মিসেস গুলশান আরা বেগমের কনিষ্ঠ পুত্র ইলিয়াস বিন কাশেম রাসেল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইলিয়াস বিন কাশেম রাসেল বলেন, আমার মা মিসেস গুলশান আরা বেগম সবসময় মানবতার সেবা ও জনকল্যাণে কাজ করে গেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। আমরা যদি আমাদের সম্পদ ও ভালোবাসা একে অপরের সাথে ভাগ করে নেই, তবে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।” ইফতার মাহফিলের পূর্বে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামিক আলোচনায় রমজানের ফজিলত ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। আলোচকগণ বলেন, রমজান শুধু সংযমের মাসই নয়, এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও দানশীলতার শিক্ষা দেয়। ইফতারের সময় হলে ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে দোয়া করেন এবং ইফতার গ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব, যিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য মোনাজাত করেন। এ আয়োজনে স্থানীয় শিশু-কিশোর, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়, যাতে ছিল খেজুর, ফল, পিয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি, জিলাপি ও শরবত। মিসেস গুলশান আরা ফাউণ্ডেশন এরই মধ্যে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য বিতরণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহযোগিতা ও বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছে এই ফাউণ্ডেশন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন আয়োজকরা। স্থানীয়রা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, মিসেস গুলশান আরা ফাউণ্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

গুলশান আরা ফাউণ্ডেশন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.