Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ায় নদীর জোয়ারের পানি গ্রামের রাস্তা ও ঘর বাড়িতে

banglarbhoreBy banglarbhoreApril 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5625; AI_Scene: (-1, -1); aec_lux: 99.64299; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া

ভদ্রানদীর প্রবল জোয়ারের চাপে গত কয়েকদিন যাবৎ খুলনা-সাতক্ষীরা সড়কে খর্ণিয়া সেতুর দক্ষিণ পাশে খর্ণিয়া ও ভদ্রদিয়া গ্রামে যাওয়ার একমাত্র পাকা সড়কটি উপচে গ্রামের বাড়ি-ঘরে পানি ঢুকছে। যে কোনো সময় বাধ ভেঙ্গে বাড়ি-ঘর প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। পানি বন্ধ করার কোনো উদ্যোগে চোখে পড়েনি।

ভদ্রা নদীর তীরে ২ বিঘা জমির মাছের ঘের ভেসে যাওয়ায় লক্ষাধিক টাকার মাছ ও জমির আধা-পাকা ধান নষ্ট হয়েছে। ভুক্তভোগী কৃষক আ. ছাত্তার বলেন, অনেক বছর ধরে খর্ণিয়া এলাকায় ভদ্রানদীর দু’পাশে অসংখ্য ইটভাটা গড়ে তুলে ভাটা মালিকরা চর দখল করে রাখায় নদীটি প্রায় খালে পরিণত হয়েছে। তাছাড়া প্রতি বছর সুকনা মৌসুমের শুরুতে (নদীতে পলি আসলে) চুকনগরের দিকে যাওয়া এই নদীর রানাই পাল পাড়া মোহনায় আড়াআড়ি বাঁধ দিয়ে দেয়া হয়। সেদিকে পানি না যেতে পেরে সমস্ত পানি আমাদের গ্রামে-রাস্তায় উপচে পড়ছে। প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভদ্রাদিয়া গ্রামের রমজান গাজী বলেন, আমাদের উপজেলার খর্ণিয়া ও আটলিয়া ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা এক সময়ের প্রমত্তা ভদ্রা নদী, আজ পলি পড়ে ভরাট ও দখলবাজদের কারণে জোয়ারের পানি ধরে রাখতে পারছে না। তাই গত ১ মাস ধরে প্রবল জোয়ারের সময় এই পাকা রাস্তা উপচে আমাগে বাড়ি-ঘরে পানি উঠে যাচ্ছে। রশিদা বেগম বলেন, গত ২ দিন ধরে পানির খুব বেশি চাপে আমাগে বারান্দায় উঠে গেছে।

এ প্রসঙ্গে খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার বলেন, নদী নাব্যতা হারিয়ে ফেলায় জোয়ারের পানি উপচে পড়ছে। জরুরি ভিত্তিতে রাস্তার পাশ দিয়ে রিং বাঁধ দিয়ে পানি আটকাতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া বলেন, শিঘ্রই আমি ঘটনাস্থলে যেয়ে দেখে শোল্ডার উচু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গ্রামের রাস্তা ও ঘর ডুমুরিয়ায় নদীর জোয়ারে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.