Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আ.লীগ নেতা কাজীর পলায়নেও থেমে নেই বিয়ের কার্যক্রম!

banglarbhoreBy banglarbhoreApril 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা

শিবলী নোমানী। একাধারে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মুসলিম বিবাহ সম্পন্নের কাজী। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। তবুও চলছে মুসলিম বিবাহ রেজিস্ট্রার কাজ। পলাতক থেকেও তিনি বিয়ের কাজ কিভাবে সম্পন্ন করছেন এটা নিয়ে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন।

শিবলী নোমানী ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার মোমিন মৌলভীর ছেলে। তার বাবা ছিলেন একজন চিহ্নিত রাজাকার।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন শিবলী নোমানী। পৌরসভার তিনটি ওয়ার্ডের এই কাজীর বিরুদ্ধে শিবির কর্মী আবুজর গিফারী ও শামীম রহাসেন হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি এখনো জামিন লাভ করেননি। তারপরও তার এই কাজী অফিসে বিবাহ সম্পন্ন হচ্ছে নিয়মিত। শিবলী নোমানী বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন শহরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো শিবলী নোমানী।

শহরের মেইন বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের ২য় তলায় অবস্থিত শিবলী নোমানীর কাজী অফিসে গিয়ে দেখা যায়, সেখানে তার ম্যানেজার বজলুর রহমান একটি চেয়ারে বসে আছেন। তিনিই মূলত সবকিছু দেখাশোনা করেন। তবে সেখানে কাজীর চেয়ারে অন্য একজনকে বসে থাকতে দেখা গেছে। এই বিয়ে পড়ানোর কাজ করেন শিবলী নোমানীর ছোট ভাই মনিরুজ্জামান মিঠু। তিনি বিভিন্ন স্থানে গিয়ে বিয়ে পড়ানোর কাজ করেন।

শিবলী নোমানীর কাজী অফিসের ম্যানেজার বজলুর রহমান জানান, বিয়ে যে কেউ পড়াতে পারেন। বিয়ে রেজিস্ট্রির কাজ করেন শিবলী নোমানী। কয়েকটি বিয়ে পড়িয়ে একসাথে সেই সকল কাগজ পত্র স্বাক্ষর করানোর জন্য শিবলী নোমানীর কাছে পাঠানো হয়। তিনি স্বাক্ষর করে দেন। বিয়ের কাজ খুব কম। গত ৫ আগস্টের পর থেকে ২০টির মতো বিবাহ সম্পন্ন করেছেন তারা।

তবে এ ব্যাপারে জানতে কাজী শিবলী নোমানীর মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, শিবলী নোমানী দুই শিবিরকর্মী হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি। সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার সাব্বির আহমেদ জানান, কাজী পলাতক থাকার বিষয়টি তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে দেখে ওই কাজী যদি পলাতক থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিয়ের কার্যক্রম
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.