Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পানির স্তর ২০ ফুট নিচে : ঝিকরগাছায় বোরো উৎপাদন ব্যাহতের শঙ্কা

banglarbhoreBy banglarbhoreApril 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভিপি ইলিয়াস, ঝিকরগাছা

যশোদের ঝিকরগাছায় ভূগর্ভস্থ পানির স্তর ২০ ফুট নিচে নেমে গেছে এর ফলে বোরো ধান উৎপাদন ব্যাহতের আশঙ্কায় পড়েছেন কৃষকরা শঙ্কিত।

যশোরের ঝিকরগাছায় ভূগর্ভস্থ পানির স্তর ১০ থেকে ২০ ফুট নিচে নেমে যাওয়ার ফলে চলতি বোরো মৌসুমে উপজেলার ১৯ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো আবাদ ১ হাজার ৫৯৫ হাইব্রিড এবং ১৭ হাজার ৬৮০ হেক্টর উফশী ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার ৬ হাজার ৯৩৫টি সেচ যন্ত্রের মধ্যে গভীর নলকূপ ৩১৬ টি, অগভীর নলকূপ ৬ হাজার ৫৬৮ টি, এল এল পি ৪৮ টি এবং সৌর শক্তি নলকূপ ৩ টিতে পূর্বের তুলনায় এখন কম পানি উঠছে বলে অধিকাংশ চাষীরা জানিয়েছেন। ঝিকরগাছা উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা জানিয়েছেন, যে সব বোরো চাষ দেরিতে শুরু হয়েছে সেগুলো সামান্যই ক্ষতিগ্রস্ত হবে।

 

পায়রাডাঙ্গা গ্রামের কৃষক ইনামুল হক রঞ্জু জানান এক বিঘা জমিতে ধান চাষ করতে ১০/১২ হাজার টাকা খরচ হয়। সেখানে আমাদের ধান উৎপাদন হয় ২৫ থেকে ৩০ মন। যার বাজার মূল্য ৩০ থেকে ৩৩ হাজার টাকা। এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করছি ধান উৎপাদনে কৃষক লাভবান হবে। কিন্তু ধানে বাল আসার আগেই ভূগর্ভস্থ পানি স্তর নিচে নেমে যাওয়াই সেচ কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনটা হলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

১০-১২ দিন পর থেকেই ধান কাটা শুরু হবে। কিন্তু ধানে ফুল আসার আগেই যদি পানি সংকট দেখা দেই তাহলে ধান গুলো চিটা হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে মল্লিকপুর গ্রামের গভীর নলকূপের সেচ ব্যবসায়ী ইকবাল হোসেন লিটন জানান, আমার নলকূপের পানি স্তর ২৫ ফুট নিচে নেমে গিয়েছে এ কারণে আমি আজ মঙ্গলবার বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) যশোর অফিসে এসেছি তাদের সহযোগিতা নেয়ার জন্য।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিএডিসির সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, ঝিকরগাছায় স্থানভেদে পানির স্তর ১০ থেকে ২৫ ফুট নিচে নেমে গেছে। তবে সঠিক পরিসংখ্যান আমার কাছে নাই।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঝিকরগাছা উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আমরা জানতে পেরেছি পানির স্তর নিচে নেমে গিয়েছে, তবে কি পরিমাণ নিচে নেমেছে এ মুহূর্তে সঠিক পরিসংখ্যান বলতে পারছিনা। তবে ধানে ফুল আসার পরেই পানির স্তরে নিচে নেমেছে। যে সকল ধান ক্ষেতে ধানে ফুল আসার আগেই পানি সংকট দেখা দিয়েছে, সে সকল এলাকায় ধানের চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা খুব সামান্যই।

কৃষি অফিস জানিয়েছে, এ মৌসুমে সর্বমোট ১৯ হাজার ২৮০ হেক্টর জমির মধ্যে হাইব্রিড ১ হাজার ৫৯৫  হেক্টর জমিতে এবং উফশী ১৭ হাজার ৬৮৫ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে।

##

বোরো উৎপাদন ব্যাহত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.