Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৯, ২০২৫

চৌগাছায় মায়ের দোয়া ক্লিনিক সিলগালা : পল্লবীর মালিককে লাখ টাকা জরিমানা

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
চৌগাছায় মায়ের দোয়া ক্লিনিক সিলগালা : পল্লবীর মালিককে লাখ টাকা জরিমানা
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে মায়ের দোয়া ক্লিনিক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভুয়া পদবী ব্যবহার করায় পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল কবির রুমি এবং চৌগাছা থানার পুলিশ।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মায়ের দোয়া ও পল্লবী ক্লিনিকে অভিযান চালানো হয়। তিনি বলেন, মায়ের দোয়া ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ যন্ত্রপাতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ কারণে মায়ের দোয়া ক্লিনিকি সিলগালা করা হয়েছে।

পল্লবী ক্লিনিকে অভিযানের সময় মালিক মিজানুর রহমানের বিরুদ্ধে ভুয়া পদবী ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। টাকা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় ভুয়া পদবী ব্যবহার না করার অঙ্গিকার ও নগদ টাকা পরিশোধ করে কারাদণ্ড থেকে মুক্তি পায় ক্লিনিক মালিক মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রপাতি ব্যবহার করে ক্লিনিক পরিচালনা করায় এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে ছিল। এবং নিজের নামে ভুয়া পদবী ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগ ছিল। এসব খবর পেয়ে অভিযান চালিয়ে সিলগালা ও জরিমানা করা হয়।

চৌগাছায় ক্লিনিক সিলগালা পল্লবী ক্লিনিক মায়ের দোয়া ক্লিনিক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.