Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৯, ২০২৫

ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
ইসরায়েল কর্তৃক গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


জেলা বিএনপির আয়োজনে বুধবার বেলা ১১ টায় শহরের নিউমার্কেট চত্বরে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী।


বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনি নিরীহ মানুষের উপরে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা ফিলিস্তিন থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করতে একের পর এক হামলা চালাচ্ছে। নারী ও শিশুরা তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। ইসরাইল মানুষ হত্যা করবে আর আমরা আর্থিকভাবে তাদেরকে উন্নত করব এটা হতে পারে না।এই মুহূর্তে ইজরাইলের সকল পণ্য আমাদের বয়কট করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন, জেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের নেতা ও সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, আব্দুল আলিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদ, কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন,  পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলী হাসান খান হাবলুসহ জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.