Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

টেণ্ডারে অংশ নেয়ায় যুবককে কৃষকদল নেতার মারধরের অভিযোগ!

banglarbhoreBy banglarbhoreApril 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে কৃষকদলের নেতা জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জালাল উদ্দিন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক। তিনি স্থানীয় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের অনুসারী।

লিখিত অভিযোগে ভুক্তভোগী রাসেল রানা উল্লেখ করেছেন, বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুর উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করি। উন্মুক্ত দরপত্র অনুষ্ঠান শেষ করে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে তিনজন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এ সময় কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিনসহ তিনজন তাকে মারধর করে।

হামলায় আহত রাসেল রানা জানান, মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুরের উন্মুক্ত দরপত্রের সিডিউল কিনেছিলাম। বুধবার ছিল উন্মুক্ত দরপত্রের লটারি। শেষ করে বাড়ি ফেরার পথে উপজেলার ভিতরেই তার উপর হামলা চালায় জালাল, শাহীন ও টিটন। এভাবে উপজেলার ভিতরে হামলার স্বীকার হলে মানুষ কোথায় নিরাপত্তা পাবে। তিনি এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন।

অভিযুক্ত উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। হামলার সময় তিনি উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন।

তবে জালাল উদ্দিন এর আগে গত ২৭ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাকে জনসম্মুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করেন। এ ঘটনায়ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষক।

এছাড়া গত ২৬ জানুয়ারি উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল হাসানকে কার্যালয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন জালাল উদ্দিন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, সকালে একটি স্কুলের পুকুরের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। এরপর নিচে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় একটি লিখিত পেয়েছি।

টেণ্ডারে অংশ নেয়ায়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.