Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে যশোরে হেফাজতের ইসলামের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreApril 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে যশোরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড প্রাঙ্গনে যেয়ে শেষ হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে দুপুর ২ টায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী, কওমী মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর ছাত্রসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।


বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা নাজির উদ্দীন, মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি শামসুর রহমান, মাওলানা আব্দুল হালিম, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি উবায়দুল্লাহ শাকির সহ জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দগণ।

এ সময় বক্তারা “অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ফিলিস্তিনের নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল ও শরণার্থী শিবিরগুলোও। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরায়েলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে।”

সমাবেশে বক্তারা আরো বলেন, “অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজায় যে গণহত্যা ও বর্বরতা চালাচ্ছে, তা ইতিহাসের সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। এই জুলুমের নেপথ্য কারিগর যুক্তরাষ্ট্র। আমেরিকার ছত্রছায়ায় ইসরাই গণহত্যা চালাচ্ছে দাবি করে বক্তারা ইসরাইলি বর্বরতা বন্ধে জাতিসংঘ ও ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করে বলেন, এ ইস্যুতে মুসলিম রাষ্ট্রগুলোও ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেনি, যা দুঃখজনক ও হতাশার।

সমাবেশ থেকে গাজায় ইসরাইলি হামলা ও নির্বিচারে গণহত্যা বন্ধ, মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ, ইসরায়েলের বিচারের দাবি এবং অবৈধ আগ্রাসন বন্ধের জোরালো দাবি জানানো হয়। পরে মহান আল্লাহর নিকট ফিলিস্তিনের জনগণের জন্য দোআ কামনার মাধ্যমে মিছিল ও সমাবেশ শেষ করেন নেতৃবৃন্দ।

বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে এবং গাজার জনগণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে। এ সময় মিছিলকারীগণ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন; ‘ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান; ‘বয়কট বয়কট, ইসরাইল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই; বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; নারায়ে তাকবির, আল্লাহু আকবর; জেগেছেরে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে; ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.