Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঘরে মিলল বিদেশি মদ, মসজিদের খাদেম কারাগারে

banglarbhoreBy banglarbhoreApril 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিদেশি মদ বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে ইসলাম আলী নামে এক মসজিদের খাদেম। শনিবার রাতে তাকে শহরের লালদীঘির পাড় এলাকা থেকে আটক করা হয়।

তিনি যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের বাসিন্দা ও শহরের মাইকপট্টি এলাকার একটি মসজিদে দীর্ঘদিন ধরে খাদেম হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় রোববার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিদেশি মদের বোতল হাতে ইসলাম আলীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা তাকে অনুসরণ করতে থাকেন এবং কিছু সময় পর এক ব্যক্তি মদ কিনতে আসলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয়দের ধাওয়া খেয়ে ইসলাম একটি বোতল ফেলে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

পরে তাকে আটক করে খবর দেয়া হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। ঘটনাস্থলে পৌঁছে অধিদপ্তরের একটি টিম ইসলামকে সঙ্গে নিয়ে তার ঘরে অভিযান চালায়। অভিযানে শোবার ঘর থেকে আরও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে চার বোতল রেড লেভেল এবং এক বোতল গ্রান্ড ম্যাকনিশ স্কচ হুইস্কি। প্রতিটি বোতলেই এক লিটার মদ ছিল, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খাদেম কারাগারে মসজিদের খাদেম
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.