Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৪, ২০২৫

কালিগঞ্জে যুবদল নেতার উপর হামলা : শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
কালিগঞ্জে যুবদল নেতার উপর হামলা : শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের ১নম্বর ওয়ার্ড সভাপতি ফিরোজ ঢালীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকার বিক্ষুব্ধ নারীরা।

উপজেলা কৃষকদলের বহুল বিতর্কিত সাবেক আহবায়ক রোকনুজ্জামানের হুকুমে উপজেলা জাসাস’র সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মোড়লের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ তুলে স্লোগান দেন তারা।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বিষ্ণুপুর বিভূতির মোড়ে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় মহিলারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা বলেন, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী উপজেলা জুড়ে বিভিন্ন অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে চলেছে। বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টিসহ নানা প্রকার অপতৎপরতায় জড়িত রয়েছে রোকনুজ্জামান।

এজন্য উর্ধতন নেতৃবৃন্দ তাকে উপজেলা কৃষকদলের পদ থেকে অব্যাহতি দেয়। কিন্তু বেপরোয়া রোকন এরপরও থেমে থাকেনি। সম্প্রতি রোকনুজ্জামান রোকনের নির্দেশে উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক বিষ্ণুপুর গ্রামের শাহজাহান মোড়ল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক চাঁচাই গ্রামের ইদ্রিস আলী, আবুল হোসেন, হমিদুলসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালিয়ে যুবদলের সভাপতি ফিরোজ ঢালীসহ ৩ থেকে ৪ জনকে গুরুতর জখম করে। হামলায় আহতরা বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তারা ন্যাক্কারজনক এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার নির্দেশদাতাসহ সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

যুবদল নেতার উপর হামলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.