Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিএনপি নেতার উপর বোমা হামলা

banglarbhoreBy banglarbhoreApril 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়াকে লক্ষ্য করে বোমা হামলার চালানো হয়েছে। তবে, বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, আব্দুল মমিন ভূঁইয়া ১ নং রোহিতা বিএনপির সাংগঠনিক সম্পাদক। রোহিতা ইউনিয়নের ভান্ডারী মোড়ে ভাই ভাই স’মিল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। রোববার রাতে বাড়ি ফেরার পথে রোহিতা ইউনিয়ন পরিষদ পার হতেই রুহুল আমিনের বাড়ির সামনে পৌছুলে ৭-৮ জন গতিরোধ করার চেষ্টা করে মনিনকে। এ সময় তাকে লক্ষ্য করে একটি হাত বোমা নিক্ষেপ করে। এসময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পুনরায় তারা আরেকটি বোমা বিস্ফোরণ ঘটালে লক্ষ্যভ্রষ্ট হলে অল্পের জন্য রক্ষা পায়।

এদিকে বিস্ফোরিত বোমার বিকট শব্দে আশেপাশে লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল পালিয়ে যায়। এ ঘটনায় এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করে।

পরে হামলার শিকার মমিন ভূইয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান শিমুল জানান, রাতে মমিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা মমিন ভূঁইয়া বলেন, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ৭/৮ জন আমাকে আটকানোর চেষ্টা করে। তারা আমাকে লক্ষ্য করে দু’টি হাত বোমা নিক্ষেপ করে। একটি বোমা আমার মোটরসাইকেল বিস্ফোরিত হয়। আমি মাটিতে পড়ে গেলে আমাকে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করে। আমার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও বলেন, হামলাকারীদের মধ্য থেকে ৪ জনকে শনাক্ত করতে পেরেছি। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক আব্দুল হান্নান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.