Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
  • ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য
  • নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
  • পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
  • ২৭ জুলাই থেকে চৌগাছা হাসপাতালে ২৪ ঘণ্টা সিজার সেবা
  • যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৭, ২০২৫

রাইটস যশোরের উদ্যোগে জেলা পর্যায়ে সমন্বয় সভা 

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
রাইটস যশোরের উদ্যোগে জেলা পর্যায়ে সমন্বয় সভা 
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেনাপোলে অবস্থিত হাফওয়ে হোমের জেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জাকির হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান, সদর কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন, জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ পরিচালক আবুল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা কর্মসংস্থাান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, সাংবাদিক নূর ইসলাম প্রমুখ।

আইওএম ও কোইকার আর্থিক সহযোগিতায় পরিচালিত বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় বেনাপোল হাফওয়ে হোমের পক্ষ থেকে সভাটির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার বলেন, প্রত্যাগত সারভাইভারদের সুরক্ষা সেবা নিশ্চিতকরণে উদ্যোগটি মহৎ। জেলা প্রশাসন এই হোমের সার্বিক সহযোগিতা দিতে বদ্ধপরিকর। তিনি আশা করেন এই সভার মাধ্যমে সারভাইভারদের আবাসন, চিকিৎসা ও মনোসামাজিক সহায়তাসহ সরকারি ও বেসরকারি যাবতীয় পরিসেবা প্রাপ্তিতে অনন্য ভূমিকা রাখবে। সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন রাইটস যশোরের উপ-পরিচালক (কর্মসূচি) এস এম আজহারুল ইসলাম।

জেলা পর্যায়ে সমন্বয় সভা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম

ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.