Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক
  • বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল
  • যশোরে ইঞ্জিনিয়ারিং কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
  • রাজারহাটের দ্বিতীয় চামড়ার হাটেও মন্দা, সীমান্ত দিয়ে পাচারের শঙ্কা
  • পুশব্যাক চেষ্টা ব্যার্থ : সীমান্তে মুখোমুখি অবস্থানে বিজিবি ও বিএসএফ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৫০ হাজার মুরগি পুড়ে ক্ষতি প্রায় ২০ কোটি টাকা

যশোরে আফিল ফার্মে ভয়াবহ আগুন
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৮, ২০২৫Updated:এপ্রিল ১৮, ২০২৫No Comments১৩ Views
Facebook Twitter WhatsApp
৫০ হাজার মুরগি পুড়ে ক্ষতি প্রায় ২০ কোটি টাকা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আফিল মুরগি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ফার্মটির একটি শেডে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। বিকেল চারটের পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। যশোর ও মণিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ করেন। তবে এর মধ্যে শেডে থাকা প্রায় ৫০ হাজার মুরগি পুড়ে ছাই হয়ে যায়। মুরগি ও মেশিনারিজ সরঞ্জামে প্রায় ১৮-২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফার্ম কর্তৃপক্ষ দাবি করেছেন। তবে ক্ষতির সঠিক  পরিমাণ এখনও নিরূপণ হয়নি বলে জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ।

আফিল মুরগি ফার্মের ব্যবস্থাপক মফিজ উদ্দিন জানান, দুপুর ২টার দিকে  আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে অগ্নিকাণ্ডে ফার্মটির একটি শেড সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ হাজার মুরগি মারা যায়। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রসেসিং-এর স্বয়ংক্রিয় মেশিনও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা হবে। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, ‘খবর পেয়ে  আমি নিজে ঘটনাস্থলে গেছিলাম। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মণিরামপুর থেকে আরও দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফার্মটির কর্মচারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আমরা অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খুঁজছি।’ তিনি আরও জানান, মুরগি ও মেশিনারিজ সরঞ্জামে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফার্ম কর্তৃপক্ষ দাবি করেছেন। তবে ক্ষতির সঠিক  পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন ফার্মে ভয়াবহ যশোরে আফিল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

জুন ৩, ২০২৬

মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুন ৩, ২০২৬

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.