Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা

অ্যাডভ্যান্স প্রকাশনির নকল গাইড উদ্ধার
banglarbhoreBy banglarbhoreApril 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক 

যশোরের হাসান বুক ডিপো থেকে অ্যাডভ্যান্স প্রকাশনির নকল ৫০ টি গাইড বই উদ্ধারের ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নীতিমালা কমিটি। সোমবার সমিতির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি মাসুদুর রহমান।

জানা গেছে, অ্যাডভ্যান্স প্রকাশনি জানতে পারে যশোরের হাসান বুক ডিপো ঢাকা থেকে অ্যাডভ্যান্স প্রকাশনির নকল বই নিয়ে বিক্রি করছে। এ ব্যাপারে অ্যাডভ্যান্স পাবলিকেশনের প্রতিনিধি যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দের কাছে অভিযোগে দেন। শনিবার রাত ১০টার দিকে হাসান বুক ডিপোতে অভিযান চালান সমিতির নেতৃবৃন্দ। এ সময় দোকান তল্লাশি করে ৫০টি নকল গ্রামার বই উদ্ধার করা হয়। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণির সলুশনসহ ২৮টি গ্রামার বই, ৯ম শ্রেণির সলুশনসহ ৭টি গ্রামার বই এবং ১০ম শ্রেণির সলুশনসহ ১৫টি গ্রামার বই। শ্রেণিভেদে এই বইগুলো সাড়ে ৩ থেকে সাড়ে ৬শ’ টাকা দামে বিক্রি হয়। হাসান বুক ডিপো থেকে উদ্ধার হওয়া অ্যাডভ্যান্স প্রকাশনির নকল গাইডগুলো সমিতির অফিসে জমা দিয়ে একটি অভিযোগ দেন পাবলিকেশনের যশোর প্রতিনিধি। সোমবার সমিতির নিতিমানলা কমিটির এক সভায় অ্যাডভ্যান্স প্রকাশনির অভিযোগের শুনানি শেষে নকল গাইড বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মাসুদুর রহমান জানিয়েছেন, সোমবার সমিতির নীতিমালা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসান বুক ডিপো থেকে অ্যাডভ্যান্স পাবলিকেশনের নকল গাইড উদ্ধারের বিষয় আলোচন হয়। অভিযোগের সত্যতা পাওয়া যায়। আলোচনা শেষে হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানার করা হয়েছে। সমিতির নিতিমালা অনুযায়ী হাসান বুক ডিপো জরিমানার শতকরা ২৫ ভাগ জমা দিয়ে আপিল করতে পারবে।

৫০ হাজার টাকা জরিমানা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.