Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লোহাগড়ায় আ.লীগ সমর্থিতদের হামলায় বিএনপি নেতার কবজি বিচ্ছিন্ন

banglarbhoreBy banglarbhoreApril 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতির ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছেন প্রতিপক্ষ।
মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির ওই নেতার ভাইসহ আরও দুজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
আহতরা হলেন, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সারুলিয়া গ্রামের বাসিন্দা মিরাজ ফকির (৫৫), তার ভাই ইমরান ফকির ও প্রতিবেশী বাবুল শরীফ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্ব দেন মিরাজ ফকির। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী রওশন। এই পক্ষটি আওয়ামী লীগ সমর্থিত বলে এলাকায় পরিচিত। রওশন পক্ষের লোকজন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের অনুসারী। মতিয়ার গত ৫ আগস্টের পর থেকে পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে প্রথমে রওশনকে ধরে নিয়ে যান মিরাজ ও তার লোকজন। পরে খবর পেয়ে রওশনের পক্ষের লোকজন গিয়ে রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে মিরাজ, ইমরান ও বাবুলকে কুপিয়ে জখম করে। এরপর তারা রওশনকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যান। ধারালো অস্ত্রের আঘাতে মিরাজের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা মিরাজ ও বাবুলকে নড়াইল সদর হাসপাতালে এবং ইমরানকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সোহেলী জামান বলেন, ‘আমাদের এখানে আসা একজনের (মিরাজ ফকির) একটি হাতের কবজি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শরীরের অন্যান্য জায়গায়ও জখম হয়েছে। আরেকজনের শরীরেও জখম ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।’
ঘটনার পর থেকে রওশন পক্ষের লোকজন গা ঢাকা দিয়ে থাকায় তাদের পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জের ধরে মঙ্গলবার রওশনকে মারধর করার উদ্দেশে ধরে নিয়ে যান মিরাজরা। পরে রওশনদের লোকজন গিয়ে মিরাজদের তিনজনকে কুপিয়ে জখম করেন। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ এখন স্বাভাবিক আছে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।

বিএনপি নেতার কবজি বিচ্ছিন্ন লোহাগড়ায় আ.লীগ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.