Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২২, ২০২৫

কালীগঞ্জে আগুনে ভস্মিভূত দুই ট্রাক, আহত ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
কালীগঞ্জে আগুনে ভস্মিভূত দুই ট্রাক, আহত ২
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটর গ্যারেজে ওয়েল্ডিং এর কাজ করার সময় আগুন লেগে দুটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার মল্লিকনগর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বলিদাপাড়া মাঠপাড়া গ্রামের জিহাদুল ইসলাম (৩৫) ও একই উপজেলার দয়াপুর গ্রামের তানজিল হোসেন (১৬)।

স্থানীয়রা জানায়, যশোর-ঝিনাইদহ মহাসড়কের মল্লিকনগর এলাকায় অবস্থিত একটি মোটর গ্যারেজে ট্রাক মেরামতের সময় ওয়েল্ডিং মেশিন থেকে আগুন লাগে। আগুনটি দ্রুত তেলের ট্যাংকিতে লেগে ছড়িয়ে পড়ে এবং গ্যারেজের পাশে থাকা আরও একটি ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তেই দুইটি ট্রাক পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওয়েল্ডিং কাজের সময় আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, মোটর গ্যারেজে কাজ করার সময় আগুন লেগে দুইটি ট্রাক পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ সময় আগুনে পুড়ে গ্যারেজের মালিক ও একজন কর্মচারি আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কালীগঞ্জে আগুনে ভস্মিভূত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.