Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর থেকে কালীগঞ্জে এসে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

টিকটকে হুমকি দেয়া নিয়ে দ্বন্দ্ব
banglarbhoreBy banglarbhoreApril 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে হুমকি দেওয়া নিয়ে পার্শ্ববর্তী জেলা যশোর থেকে এসে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় রিয়াজ নামে একজনকে জনতা ছুরিসহ ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইফতেখার আনোয়ার প্রেম (১৫) ও তার বন্ধু মোবারকগঞ্জ চিনিকলের সাবেক ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মাসুদুর রহমানের ছেলে নাজমুস সাকিব হিমেল (১৫)। এরা দুজনই এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এদিকে ছুরি নিয়ে হাতেনাতে ধরা পড়া যুবক রিয়াজ হোসেন (২২) ওরফে ট্যাটু রিয়াজ। সে যশোর পুলিশ লাইন এলাকার নান্নু মিয়ার ছেলে।


জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে কালীগঞ্জের হিমেল ও যশোরের রিয়াজ একে অপরকে হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে যশোর থেকে রিয়াজ ও তার বন্ধু যশোরে থেকে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল কলোনীতে আসে। কলোনীর মধ্যে বাসার নামে তাদের এক আত্মীয়ের বাড়িতে যায়। সেখান থেকে তারা মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে আসে।

এ সময় রিয়াজ ও হিমেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পকেট থেকে রিয়াজ ছুরি বের করে হিমেলকে জখম করে। এ সময় আর এক বন্ধু ইফতেখার আনোয়ার প্রেম ঠেকাতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন রিয়াজকে ছুরিসহ ধরে ফেলে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হৃদয় হোসেন জানান, বিকেলে ছোটভাইদের সাথে স্কুল মাঠে বসে ছিলাম। পরে হিমেল আসলো। এ সময় যশোর থেকে আসা ওই দুই যুবক এসে হিমেলের সাথে কথা বলছে। একপর্যায়ে তারা হাতাহাতি শুরু করে। তাদের ঠেকিয়ে দেওয়ার পর মিলের মধ্যে এক আত্মীয়ের বাসায় যায়। এরপর আবার ফিরে এসে হিমেলকে বিভিন্নভাবে হুমকি দেয় রিয়াজ।

তখন প্রতিবাদ করলে আবারও মারামারি শুরু হয়। একপর্যায়ে ওই ছেলে পকেট থেকে ছুরি বের করে এলোপাতাড়ি চালাতে থাকে। পরে দেখি হিমেল ও প্রেমের পায়ে ছুরি লেগে রক্ত বের হচ্ছে। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, আটক রিয়াজের কাছ থেকে একটি চায়না ছুরি উদ্ধার করা হয়েছে। এই ছুরি দেখলেই ভয় লাগবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.