Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, শ্রেণিকক্ষে তালা

banglarbhoreBy banglarbhoreApril 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং ও মিডওফাইফারি কলেজের শিক্ষার্থীরা।

সোমবার সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) যশোর শাখার উদ্যোগে শহরের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি করা হয়। এর আগে কর্মসূচির অংশ হিসেবে নার্সিং শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে তালা লাগিয়ে দেন এবং কালো ব্যাচ ধারণ করেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই’ ‘২৪শের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ‘সারাদেশ একত্রিত নার্সিং কেন অবহেলিত’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি হাসপাতাল চত্বর ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে নার্সিং এর শিক্ষক ও সিনিয়র নার্সরাও একাগ্রতা প্রকাশ করেন অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, এইচএসসি পাসের পর চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও তারা ডিগ্রির সমান মর্যাদা পাচ্ছেন না। এতে শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দ্রুত এই কোর্সকে ডিগ্রি পাস কোর্সের সমমানে উন্নীত করার দাবি জানান। একইসঙ্গে সরকারি ঘোষণা অনুযায়ী দ্রুত নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানান শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিডিএসএনইউ যশোরের সভাপতি বিপ্লব আলী, সাধারণ সম্পাদক রবিন মোল্ল্যা, নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থী সবুজ চন্দ্র রায়, অনিছুর রহমান সজল, দীপ্র দেব, রমজান আলী, সাদিয়া আফরিন, শান্তা ইসলাম, তাসকিয়া জাহান প্রমুখ।

ডিপ্লোমা নার্সিং বিক্ষোভ সমাবেশ যশোরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে তালা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.