Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
  • যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬
  • যশোরে ক্যাফে নূরে পচা খাবার : লাখ টাকা জরিমানা
  • রামপালের ভোজপাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী
  • জীবননগরে গোডাউনে রহস্যজনক আগুন, কোটি টাকার ক্ষতি দাবি
  • কোটচাঁদপুরে তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

banglarbhoreBy banglarbhoreমে ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের যশোর জেলার উদ্যোগে সোমবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দায়রা জজ আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করা হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপি এই শান্তিপূর্ণ কর্মবিরতিতে বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানের দাবি জানানো হয়।

যশোর জেলা শাখার সভাপতি সদর সেরেস্তাদার মোনায়েম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা এবং ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নেরও দাবি জানান।

কর্মসূচিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহসভাপতি বিপ্লব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শফিউল ইসলামসহ জেলা জজ কোর্টের বিপুল সংখ্যক কর্মচারী অংশ নেন। বক্তারা এই বৈষম্য দূর করে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানান।

কর্মসূচির সভাপতি মোনায়েম কবির বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে আসছি। আশা করি সরকার আমাদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে।

সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, আমাদের কর্মবিরতি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে গণহত্যা দিবস পালিত

মার্চ ২৫, ২০২৬

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন

মার্চ ২৫, ২০২৬

যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.