Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যৌতুক দাবিতে গৃহবধূর শরীরে আগুন

banglarbhoreBy banglarbhoreMay 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন খাদিজা খাতুন (২২) নামের এক গৃহবধূ। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে গত ১ মে দুপুরে তার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে তিনি তার বাবার বাড়ি শার্শার চালিতাবাড়িয়ায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তার স্বামীর বাড়ি উপজেলার সনাতনকাটি গ্রামে।

খাদিজা খাতুন বাদী হয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে তার স্বামী মো. জনি (৩৫), শাশুড়ি আলেয়া খাতুন (৪৫), ননদ মিরা খাতুন (৩৫) ও ছোট ননদ মিনা খাতুনের (২৬) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে খাদিজা জানান, ঘটনার দিন দুপুরে কলাগাছের পাতা কাটা নিয়ে তার শাশুড়ির সাথে কথা কাটাকাটি হয়। এরপর শাশুড়ি তার স্বামীর কাছে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী জনি তাকে বেদম মারধর করে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর তার শাশুড়ি হঠাৎ করেই তার গায়ে আগুন ধরিয়ে দেন। আগুনে খাদিজার পেট ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

খাদিজা আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী ও শাশুড়ি যৌতুকের জন্য তার উপর চাপ সৃষ্টি এবং প্রায়ই মারধর করতেন। তিনি বিভিন্ন জায়গা থেকে মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের দিয়েছেন। কিন্তু এরপরও তারা টাকার জন্য মারধর এবং তার বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে দিতে বলতেন। অন্যথায় তাকে জীবননাশের হুমকি দিত।

খাদিজা বলেন, তার বাবা-মা বেঁচে নেই এবং বর্তমানে তিনি তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তিনি আরও জানান, জমি বন্ধক রাখার নাম করে তার হাতের স্বাক্ষর নেয়া হয়েছিল। এখন তার শ্বশুরবাড়ির লোকজন বলছে তাদের কাছে স্ট্যাম্পে তার স্বাক্ষর থাকায় তিনি তাদের কিছুই করতে পারবেন না।

এবিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.