Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৬, ২০২৫

যশোরের ব্যবসায়ী মীর অভি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জন আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরের ব্যবসায়ী মীর অভি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জন আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের রেলগেট মডেল মসজিদ পাড়ার মীর সাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছি ডিবি পুলিশ। সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার আটক ৪ জনকে ৭ দিন করে  রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন, শহরের বেজপাড়া চোপদার পাড়ার সাইফুল ইসলাম অভি, রেলগেট কলাবাগান এলাকার তুহিন মোল্লা, নাজির শংকরপুর হাজারী গেট এলাকার তানভীর রহমান ও চাঁচড়া রায়পাড়ার বিপ্লব হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১৭ মার্চ রাতে রেলগেট মডেল মসজিদ পাড়ায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে খুন হন ব্যবসায়ী মীর সাদি। তিনি একই এলাকার মীর শওকত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার দুই জনের নাম উল্লেখসহ অপরিচিত ৫/৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

জেলা পুলিশের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ডিবি পুলিশের একটি টিম শহরের পুলেরহাট, শংকরপ্রু, চাঁচড়া রায়পাড়া ও মুড়লিতে অভিযান চালিয়ে মীর সাদী হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়। তারা মীর সাদি হত্যাকাণ্ডে ট্যাটু সুমন ও মেহেদীকে সহায়তা করেছিলো। হত্যাকাণ্ডের পরপরই পুলিশী গ্রেফতার এড়াতে  তারা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলো।

উল্লেখ্য, আটকদের মধ্যে তুহিন মোল্লার বিরুদ্ধে ২৯টি, সাইফুল ইসলাম অভির বিরুদ্ধে ১টি, বিপ্লব হোসেনের বিরুদ্ধে ৩টি এবং তানভীর রহমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.