Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বাতাসে আগুনের হল্কা

সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
banglarbhoreBy banglarbhoreMay 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

তাপমাত্রার পারদ ক্রমেই উপরে উঠছে দক্ষিণ-পশ্চিমের জেলা যশোরে। গত পরশু দিনের চেয়ে এক ডিগ্রি বেড়ে শনিবার দাঁড়ায় ৪০ দশমিক চার ডিগ্রি সেলিসিয়াস। এর আগে শুক্রবার জেলায় তাপমাত্রার পারদ ছিলো ৩৯ দশমিক ৮ ডিগ্রিতে।

ক্রমেই তাপমাত্রার পারদ বৃদ্ধিতে বিপর্যস্ত হয়ে পড়ছে প্রাণীকূল। রোদে পুড়ছে পথঘাট, বাতাসে যেন ঝরছে আগুনের ফুলকি। গ্রীস্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকেরা বিপাকে পড়েছেন।

শহরের বিভিন্ন স্থানে সড়কে গলে গেছে রাস্তার পিচ। হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে অতিরিক্ত রোগী ভর্তি হচ্ছে। বিভিন্ন খামারে গবাদিপশু মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস বলছে, শিগগির মিলছে না স্বস্তি। আরও কয়েক দিন থাকতে পারে এই তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের সূচক অনুযায়ী, ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৩৯.৯ মাঝারি এবং ৪০ থেকে ৪১.৯ তীব্র তাপপ্রবাহের অন্তর্ভুক্ত। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। সে হিসেবে যশোরের তাপতাত্রা তীব্র তাপপ্রবাহের দিকে যাচ্ছে।

সরেজমিন শহর ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ‘গরমের তীব্রতায় চারদিকে হাঁসফাঁস অবস্থা। যেদিকেই চোখ যায়, শুধু প্রখর সূর্যের তীব্র চোখরাঙানি। আকাশের কোনো দিকে নেই মেঘের দেখা। পুরো আকাশ ঝকঝকে। রোদে পুড়ছে পথঘাট, বাতাসে যেন ঝরছে আগুনের ফুলকি।

গ্রীস্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকেরা বিপাকে পড়েছেন। ঢাকা -মাগুরা, যশোর খুলনা, যশোর বেনাপোল, খাজুরা স্ট্যান্ডসহ কয়েকটি স্থানে বিটুমিন গলে যেতে দেখা গেছে। আর গরমের কারণে মানুষের স্বাভাবিক চলাফেরায় নেমেছে ছন্দপতন।

জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকে। রিকশা ও ভ্যানচালকেরা কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন। অনেকে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। রোদ আর গরমের মধ্যে অনেক দিনমজুরকে জরুরি কাজ করতেও দেখা গেছে। ঘামে তাদের পুরো শরীর ভিজে গেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

August 20, 2026

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.