Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

banglarbhoreBy banglarbhoreMay 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর (৩০) সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে নেতৃবৃন্দ আহত এনামের সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তারেক রহমানের বার্তা পৌছে দেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এনাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি যশোর আসার পর তার অসুস্থতার কথা আমরা জানতে পারি। এরপর তার সকল চিকিৎসা ব্যয় বিএনপি নির্বাহ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহত এনামের চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন। তিনি বার্তা পাঠিয়েছেন জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে এনামসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্টপোষকতা করা হবে।

এছাড়া তিনি এনামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহত এনাম জানান, গত ৪ আগস্ট উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করলে গুরুতর আহত হন। পরিবারের পক্ষ থেকে ঢাকায় রেখে চিকিৎসা সম্ভব হচ্ছিলো না বলে যশোরে ফিরে এসেছেন। তার চিকিৎসা এখনো শেষ হয়নি এবং তিনি কখনো কর্মক্ষম হতে পারবেন না। এমন অবস্থায় তারেক রহমান ও তার দল বিএনপি পাশে দাঁড়ানোয় মনোবল ফিরে পেয়েছেন এবং খুশি হয়েছেন।

এদিকে, দুই কেন্দ্রীয় নেতার সাথে জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি আনছারুল হল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.