Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিশু আছিয়ার পরিবারকে গোয়ালঘরসহ গাভী-বাছুর দিল জামায়াতে ইসলামী

banglarbhoreBy banglarbhoreMay 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার আলোচিত শিশু আছিয়া খাতুনের পরিবারকে স্বাবলম্বী করতে প্রতিশ্রুত গোয়ালঘর, গাভী ও বাছুর হস্তান্তর করেছে মাগুরা জেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশু আছিয়ার নিজ বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের খোঁজখবর নেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের। এ সময় তিনি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার মা আয়েশা খাতুনের হাতে বাছুরসহ একটি দুধেল গাভী ও একটি গোয়ালঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন, জেলা প্রচার সেক্রেটারি মো. সাইফুল্লাহ, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মুজাফফর হোসেন মুন্না, ওয়ার্ড সভাপতি আব্দুল মাজেদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

হস্তান্তরকালে আছিয়ার মা আয়েশা খাতুন বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান হুজুরের কথা অনুযায়ী বাছুরসহ একটি গাভী ও গোয়ালঘর পেয়েছি। এখন এই গরুর দুধ বিক্রি করে আমার সন্তানদের নিয়ে বেঁচে থাকতে পারব। এই সহযোগিতা আমাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। সেই সঙ্গে আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচারে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।”

জেলা জামায়াত আমীর অধ্যাপক এম বি বাকের জানান, “আমীরে জামায়াতের নির্দেশনা অনুযায়ী শিশুর পরিবারকে স্বাবলম্বী করতে আমরা একটি গাভী ও বাছুরসহ একটি গোয়ালঘর হস্তান্তর করেছি।

প্রসঙ্গত, গত ৫ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালীতে দুলাভায়ের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা শিশুটি ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করে। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা করেন।

গাভী-বাছুর জামায়াতে ইসলামী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.